spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeবিনোদনAGRA: ‘আগ্রা’-তে সেন্সরের কাঁচি! তিনটি নগ্ন দৃশ্যের একটি গেল বাদ

AGRA: ‘আগ্রা’-তে সেন্সরের কাঁচি! তিনটি নগ্ন দৃশ্যের একটি গেল বাদ

সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে রয়েছে বেশ কয়েকটি অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বহুল প্রশংসিত ‘তিতলি’র পর ‘আগ্রা’ বানিয়েছেন কানু বেহল। ছবিটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে রয়েছে বেশ কয়েকটি অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য। সম্প্রতি সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কানু।

আরও পড়ুনঃ নজিরবিহীন! রাজভবন জুড়ে চিরুনি তল্লাশি করাবেন স্বয়ং রাজ্যপাল; সরাসরি টিভিতে সম্প্রচার

নির্মাতা কানু বেহল জানান, তাঁর ‘আগ্রা’ ছবিতে সেন্সরের কাঁচি পড়েছে। একটি নগ্ন দৃশ্যসহ কিছু গালাগালের সংলাপ বাদ দেওয়া হয়েছে; এরপর ছবিটি পেয়েছে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট

কানু বেহলের ভাষ্য, ‘আমার অভিজ্ঞতায় সেন্সরের কাছ থেকে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া পাইনি। উল্টো তারা খুবই সহযোগিতা করেছে। তারা ছবিটা পছন্দ করেছে। পরিবর্তনগুলোও করেছি আমি নিজেই। তারা শুধু তিনটি শট কাটতে বলেছিল। বলেছিল, ‘‘আমরা ছবিটা পছন্দ করেছি, কাটতে চাই না; কিন্তু আজকের দিনে এ সার্টিফিকেট পেলেও নগ্নতা ও অশ্লীল ভাষা রাখা যায় না।”’

আরও পড়ুনঃ ধানমণ্ডিতে তিনটি বুলডোজার নিয়ে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা; সাজার রায় পড়া শুরু

কানু বেহল আরও বলেন, ‘তিনটি নগ্ন শটের মধ্যে দুটির গুরুত্ব বোঝাতে সক্ষম হই। সামান্য বদল করে সেগুলো রেখে দিই। শেষ পর্যন্ত কেবল একটি শট বাদ গেছে। গালাগালের সংলাপও সরানো হয়েছে—এ নিয়ে আমি আপত্তি করিনি। কারণ, সেটি বড় কাঠামোগত প্রশ্ন এবং কমিটিও সে বিষয়ে কিছু করতে পারত না। তারা খুব খোলামেলাভাবে বিষয়টি বলেছেন, এটা আমি সম্মান করি।’

পরবর্তী চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করলে কানু বেহলের জবাব, ‘এখন বলার মতো কিছুই নেই। “আগ্রা”র জন্য আরও শো পাওয়ার লড়াই চালিয়ে যেতে চাই। স্বাধীন সিনেমার জায়গা নিয়ে বড় পরিসরের আলাপ শুরু হোক—এটাই চাই। এখনকার পুরো ব্যবস্থাটা কিছু নির্দিষ্ট ধরনের বিনোদনমূলক ছবির পক্ষেই দাঁড়িয়ে আছে। এর বাইরে থাকা চলচ্চিত্রগুলোর জায়গা ক্রমে সংকুচিত হচ্ছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন