spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
HomeদেশUIDAI: আগামী মাস থেকেই আমূল বদলে যাচ্ছে আধার কার্ড! QR কোডেই ...

UIDAI: আগামী মাস থেকেই আমূল বদলে যাচ্ছে আধার কার্ড! QR কোডেই যাবতীয় তথ্য

ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

UIDAI সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি QR কোড। ওই QR কোডেই লুকনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য।

আরও পড়ুনঃ ‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বললেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী

সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে mAdhar অ্যাপ আছে, সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউ আর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে।
কেন এই ব্যবস্থা?

UIDAI বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের কোনও নিরাপত্তা থাকে না।

আরও পড়ুনঃ আগামিকাল শপথ, নীতীশই মুখ্যমন্ত্রী; মন্ত্রিসভায় ‘ক্ষমতা’ বাড়বে বিজেপির!

অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। আধারের তথ্যচুরি রুখতেই এই নতুন ভাবনা।

তবে পুরোটাই এখনও ভাবনার স্তরে। UIDAI সিইও ভুপেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে, সেটার তথ্য UIDAI-এর কাছে থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন