Sunday, 17 May, 2026
17 May
Homeদক্ষিণবঙ্গUluberia: মর্মান্তিক দুর্ঘটনা, বহিরাগ্রাম এলাকায় শোকের ছায়া; স্কুল থেকে ফেরার পথে পুকুরে...

Uluberia: মর্মান্তিক দুর্ঘটনা, বহিরাগ্রাম এলাকায় শোকের ছায়া; স্কুল থেকে ফেরার পথে পুকুরে উল্টে গেল পুলকার

গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, তা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে পুকুরে পড়ে যায় একটি পুলকার। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে।

আরও পড়ুনঃ আর ঘটল না মিরাকেল, বিদায় হি-ম্যান; শোকে-শ্রদ্ধায় বিহ্বল ভারত

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক স্কুল থেকে পাঁচ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল পুলকারটি।

বহিরা গ্রামের কাছে পুলকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পড়ুয়াদের নিয়ে সোজা পুকুরে গিয়ে পড়েন। ঘটনা নজরে আসতে ছুটে আসেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশের। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে ডুবুরি নামানো হয়।

আরও পড়ুনঃ নদীখাতে সহস্রলিঙ্গ! কখনও ধ্বংসের হাত পড়েনি সহস্রলিঙ্গে

কিছু ক্ষণের চেষ্টায় পাঁচ পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়াদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে। বাকি আহত দুই পড়ুয়ার চিকিৎসা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশবাহিনী। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানান, গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে পুলকারটি নিয়ন্ত্রণ হারাল, তা জানার চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটি না কি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয়দের একাংশের দাবি, অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করার সময়ই পুলিকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন