spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeআবহাওয়াCyclone Ditwah: জারি রেড অ্যালার্ট! বন্ধ বিমান-ট্রেন, শ্রীলঙ্কাকে তছনছ করে এবার ভারতের দিকে...

Cyclone Ditwah: জারি রেড অ্যালার্ট! বন্ধ বিমান-ট্রেন, শ্রীলঙ্কাকে তছনছ করে এবার ভারতের দিকে শ্রীলঙ্কাকে তছনছ করে এবার ভারতের দিকে

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম উপকূলে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের দিকে তা এগিয়ে যাচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’। শ্রীলঙ্কায় কার্যত ধ্বংসলীলা চালানোর পর ঘূর্ণিঝড় এবার দ্রুতগতিতে ভারতের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে তামিলনাড়ুর বহু জেলায় শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে, কিছু এলাকায় জল জমে পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আতঙ্ক বাড়ছে দক্ষিণ ভারতে।

আইএমডি-র সর্বশেষ আপডেটে জানা গেছে, গত ছ’ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার ভোরে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর শ্রীলঙ্কার উপর অবস্থান করছিল। পূর্বাভাস, রবিবার সকালে এটি ভারতের দক্ষিণ উপকূলে পৌঁছে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলকে সরাসরি প্রভাবিত করবে। পুদুচেরিতেও তীব্র প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ উত্তর বঙ্গে শুষ্ক শীতলতার ছায়া, দক্ষিণে হালকা বৃষ্টির আশঙ্কা! ছুটির দিনে কেমন যাবে বঙ্গের আবহাওয়া

তামিলনাড়ু প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী কে.কে.এস.এস.আর. রামচন্দ্রন বলেছেন, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। পাশাপাশি,

  • এনডিআরএফের ১৪টি দল তামিলনাড়ুর বিভিন্ন জেলায় মোতায়েন আছে
  • পুদুচেরিতে রয়েছে অতিরিক্ত উদ্ধারকারী দল
  • ভারতীয় বায়ুসেনা ও কোস্টগার্ড পরিস্থিতির ওপর নজর রাখছে
  • মৎস্যজীবীদের সমুদ্রের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বিমান ও রেল পরিষেবা ব্যাহত হতে পারে

ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু-সহ দক্ষিণের একাধিক রাজ্যে পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই- চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) ৫৪টি বিমান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন এয়ারলাইনের ফ্লাইট সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ভারতে প্রবেশের আগে শ্রীলঙ্কাকে কার্যত ওলটপালট করে দিয়েছে ‘দিতওয়াহ’। এর দাপটে মৃত্যু হয়েছে অন্তত ১৩২ জনের। নিখোঁজ ১৫০ জনেরও বেশি মানুষ। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। মানবিক সহায়তা হিসেবে ভারত ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করে C-130J বিমানযোগে ১২ টন জরুরি ত্রাণ পাঠিয়েছে।

আবহাওয়া দফতর সতর্ক করেছে, উপকূলের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূলের নিকটবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন; জরুরি ভিত্তিতে রাশিয়া থেকে ৩০০টি এস-৪০০ মিসাইল কিনছে ভারত

আলিপুর আবহাওয়া দফতর নিশ্চিত করেছে, দিতওয়াহ-র কোনও প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। আগামী এক সপ্তাহ রাজ্যে আকাশ প্রধানত শুষ্কই থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি নেই, তাপমাত্রাতেও চার দিনের মধ্যে বড় কোনও ওঠা–নামা নেই।

কলকাতা ও আশপাশে রাতের তাপমাত্রা থাকবে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামতে নামতে পৌঁছতে পারে ১২ ডিগ্রিতে।

নভেম্বরের শুরুতে যে হালকা শীত অনুভূত হয়েছিল, মাসের শেষে তা কার্যত হারিয়ে গেছে। দক্ষিণে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলায় শীতের পথে বাধা পড়েনি, জানিয়েছে হাওয়া অফিস। যদিও তিন-চারদিন পর থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করলেও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়তে এখনও সময় রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন