নখ কেটে ফেলার পর আমরা সাধারণত সেটি ডাস্টবিনেই ফেলি। কিন্তু জানেন কি, চীনে সেই কাটা নখই বিক্রি হচ্ছে মোটা অঙ্কের দামে! শুনতে অবাক লাগলেও সত্যি এমনটাই ঘটছে দেশটিতে। অবশ্য এর পেছনে রয়েছে চমকপ্রদ কারণও।
আরও পড়ুনঃ ঠাণ্ডায় কাবু হওয়ার প্রশ্নই নেই; শীত উপভোগ করুন আপনার সঙ্গীর সঙ্গে
বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্থানীয় ভেষজ ওষুধ প্রস্তুতকারীরা কাটা নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা ও টনসিলের চিকিৎসায় নখের গুঁড়া কার্যকর বলে বিশ্বাস করা হয়। এ কারণেই স্থানীয়ভাবে তৈরি ওষুধ কোম্পানিগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ কিনে নেয়। এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করা হয়, যা পরে ওষুধ তৈরিতে কাজে লাগে।
বিশেষজ্ঞদের হিসাবে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে বছরে গড়ে প্রায় ১০০ গ্রাম নখ গজায়। এই কম উৎপাদনের কারণেই কাটা নখের বাজারমূল্য তুলনামূলক বেশি।
আরও পড়ুনঃ মানুষ মানেই অনুভূতি; পুরুষদের এমন কিছু গোপন ইচ্ছা, যা তারা নারীদের কাছ থেকে লুকিয়ে রাখেন
চীনা গণমাধ্যমের তথ্যমতে, দেশটির এক নারী নিজের কাটা নখ কেজিপ্রতি ২১ ডলারে বিক্রি করছেন। তিনি জানান, শৈশব থেকেই টাকার প্রয়োজনে নখ জমিয়ে আসছেন।
তবে বিষয়টি নতুন নয়। ১৯৬০–এর দশক থেকেই চীনের স্থানীয় ওষুধে মানবনখ ব্যবহার হয়ে আসছে। যদিও নেইল পলিশ জনপ্রিয় হওয়ার পর এই প্রবণতা কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ব্যবহার আবারও বেড়েছে।
উল্লেখ্য, এসব ওষুধ তৈরির জন্য কেবল হাতের নখ কেনা হয়। পায়ের নখ নেওয়া হয় না। কেনার আগে প্রতিটি নখ সতর্কভাবে পরীক্ষা করা হয় এবং জীবাণুমুক্ত করার পরই তা ব্যবহারের উপযোগী ধরা হয়।









