Saturday, 18 April, 2026
18 April
Homeদক্ষিণবঙ্গNewTown: কালো ধোঁয়ায় ঢাকল নিউটাউনের আকাশ! দাউদাউ করে জ্বলছে থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিং

NewTown: কালো ধোঁয়ায় ঢাকল নিউটাউনের আকাশ! দাউদাউ করে জ্বলছে থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিং

একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অফিস টাইমে নিউটাউনে আগুন। নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে।

আরও পড়ুনঃ হাদির স্টাইলেই প্রকাশ্যে খুন BNP নেতা আজিজুর; উত্তপ্ত বাংলাদেশ

দমকলের ছয়টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কে বহু মানুষ বেরিয়ে এসেছেন।

জানা গিয়েছে, এ দিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আরও পড়ুনঃ বাজারে যে স্বস্তি এখন আর বলা যাচ্ছে না; মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের কপালে ভাঁজ, লক্ষ্মীবারে সবজির দামের হালচাল

বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। সেখান থেকেও আগুন লাগতে পারে। লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক তলকে। গলগল করে ধোঁয়া বের হচ্ছে।

দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগায় দমকল কর্মীদের পৌঁছতে বেগ পেতে হচ্ছে। বিল্ডিংয়ের কাচ ভেঙে ফেলা হচ্ছে। আরও সমস্যা হচ্ছে যে এই বিল্ডিংয়ের লাগোয়া রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। যে কোনও মুহূর্তেই বিপদ ঘটতে পারে। অফিস বিল্ডিংটি লাগোয়া একাধিক বসত বাড়ি ও দোকানপাটও রয়েছে। দমকা হাওয়া দেওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে। দমকল সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এই মুহূর্তে

আরও পড়ুন