spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeদক্ষিণবঙ্গSingur: মুখ্যমন্ত্রীর সভা বলে কথা! ধুলো-মুক্ত রাখতে হবে; সিঙ্গুরে স্প্রিংকলার গাড়ি পাঠাল...

Singur: মুখ্যমন্ত্রীর সভা বলে কথা! ধুলো-মুক্ত রাখতে হবে; সিঙ্গুরে স্প্রিংকলার গাড়ি পাঠাল কলকাতা কর্পোরেশন

মুখ্যমন্ত্রীর সভাস্থল বাতাসের গুণমান যতটা পারা যায় নিয়ন্ত্রণে রাখতে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সিঙ্গুরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সভাস্থল ধুলো মুক্ত রাখতে জরুরি ভিত্তিতে রাতেই কলকাতা থেকে রওনা দিল ৫টি স্প্রিংকলার গাড়ি। রাত থেকে গোটা তল্লাটে ধুলো নিয়ন্ত্রণে জল স্প্রে করা শুরু করেছে কলকাতা কর্পোরেশনের এই ৫ গাড়ি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ রাখবে দিনভর।

আরও পড়ুনঃ ফুটবলের প্রতি বাঙালির ভালোবাসা অমলীন; ক্ষুদে ফুটবল প্রতিভা খুঁজতে টুর্নামেন্ট, উদ্যোগ ভেটারেন্স ক্লাবের

চলতি মাসেই ১৮তারিখ সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানার জমিতেই হাজির হয় ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাবেশে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেও শিল্প ও সিঙ্গুরের ভবিষ্যত নিয়ে ছিলেন নিরব। তার ঠিক দশ দিন পর সিঙ্গুরে সভায় হাজির হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ বছর পর সিঙ্গুরে মাটিতে তাঁর সমাবেশ হতে চলেছে আজ। তবে সেই সভাস্থল গোটা তল্লাটে ধুলোময় বাতাস। শুধু তাই নয়। স্বস্থলে কর্মীদের বা গাড়ি আনা গোনা শুরু হলে সেই ধুলো আরও বাড়বে। ফলে বায়ু দূষণের জেরে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সভায় অংশ নেওয়া কর্মীদের সমস্যার মুখে পড়তে না হয় তাই তড়িঘড়ি কলকাতা কর্পোরেশন থেকে জরুরি তলবে গেল ৫টি স্প্রিংকলার গাড়ি। কলকাতা কর্পোরেশন সূত্রে এমনটাই খবর।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় আধিকারিকদের কাছে এই নির্দেশ আসে। মুখ্যমন্ত্রীর সভাস্থল বাতাসের গুণমান যতটা পারা যায় নিয়ন্ত্রণে রাখতে হবে। এর মধ্যে প্রধান সমস্যা ধুলো মোকাবিলা করা। সেই লক্ষ্যেই জরুরি ভিত্তিতে কর্মীদের ডেকে এনে ৫টি গাড়ি পাঠানো হয় সভাস্থলের উদ্দেশ্যে। গতকাল রাতেই কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সিঙ্গুরের সভাস্থলে গিয়ে পৌঁছেছে ওই ৫টি স্প্রিংকলার গাড়ি।

আরও পড়ুনঃ ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে শীতের মরসুম, তার প্রভাব স্পষ্টভাবে পড়ছে সবজির বাজারে; আজ বাজারে সবজির দাম

এক আধিকারিক বলেন, “বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের বিস্তারিত বলতে পারবে। তবে ধুলোর কারণে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, এই গাড়িগুলি তাই কাজ করবে।” যদিও এই বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি।

উল্লেখ্য, কলকাতা কর্পোরেশন থেকেই এক সময় একের পর এক বুলডোজার, দাম্পার-সহ জেসিবি, ক্রেন ও কর্মী পাঠানো হয়েছিল টাটাদের প্রায় তৈরি করে ফেলা কারখানার সেড ভেঙে ফেলতে। বহু ঠিকাদারকেও বরাত দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই কাজের টাকা দীর্ঘ দিন না পাওয়া নিয়ে অনেকেই আড়ালে ক্ষোভ উগরে দিয়েছিলেন। দেরিতে টাকা পাওয়া কিংবা টাকা না পাওয়ার এমন অনেক অভিযোগ ছিল। তার বহু বছর পর এবার মুখ্যমন্ত্রীর সভাস্থল ধুলো মুক্ত রাখতে ফের কলকাতা কর্পোরেশনের এই হস্তক্ষেপের ঘটনা। এবার মুখ্যমন্ত্রীর সভাস্থল ধুলো মুক্ত রাখতে ফের কলকাতা কর্পোরেশনের এই হস্তক্ষেপের ঘটনা।

এই মুহূর্তে

আরও পড়ুন