spot_img
Wednesday, 11 February, 2026
11 February
spot_img
Homeদক্ষিণবঙ্গPoultry Farm: ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা! একসঙ্গে ১২,০০০ হাজার হাজার মুরগী পুড়ে ছাই

Poultry Farm: ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা! একসঙ্গে ১২,০০০ হাজার হাজার মুরগী পুড়ে ছাই

দমকলের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে যে অশোকনগর রেলগেটে যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে দেরী হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হাজার হাজার মুরগী। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার ঘটনা।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর দুর্ঘটনা! টায়ার ফেটে উল্টে গেল দিঘাগামী বাস, মৃত ১, আহত বহু

পরপর চারটি পোলট্রিতে আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাতেই প্রায় ১২ হাজার মুরগী অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার খোসবদেলপুর শেখপাড়া এলাকায়। শনিবার দুপুরে হঠাৎ পোল্ট্রি মালিক ও প্রতিবেশীরা আগুন দেখতে পায়। প্রথমে নিজেরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।

আরও পড়ুনঃ ফের শোনা গেল বুদ্ধ স্তুতি! ‘বুদ্ধবাবু সৎ ছিলেন’, মুসলিম প্রসঙ্গে হঠাৎ বললেন শুভেন্দু

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে পোল্ট্রিল চাল বিচুলির হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কী থেকে আগুন লাগল, তা স্পষ্ট নয়। প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার মুরগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দমকল। এলাকার বাসিন্দারা বলছেন, আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা।

স্থানীয় মানুষের অভিযোগ, দমকল আসতে কিছুটা দেরি করায়, পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে যে অশোকনগর রেলগেটে যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে দেরী হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়ছেন, তিনটি ফার্মেই আগুন লেগে গিয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন