spot_img
Tuesday, 17 February, 2026
17 February
spot_img
Homeদক্ষিণবঙ্গNewtwon Shapoorji: কাতারে কাতারে মানুষ অসুস্থ! নিউটাউনের সাপুরজি অভিজাত আবাসনে ভয়াবহ পরিস্থিতি

Newtwon Shapoorji: কাতারে কাতারে মানুষ অসুস্থ! নিউটাউনের সাপুরজি অভিজাত আবাসনে ভয়াবহ পরিস্থিতি

গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দ্রুত ছড়াচ্ছে নিউটাউনে রোগ। ইতিমধ্যেই আক্রান্ত পঞ্চাশের বেশি। জানা যাচ্ছে, সাপুরজিতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন অনেকে। দূষিত পানীয় জলে অসুস্থ একাধিক। কর্তৃপক্ষকে ঘিরে উত্তাল বিক্ষোভ।

আরও পড়ুনঃ রাত প্রায় ১১টা; তিলোত্তমা কলকাতার বুকে ভয়ঙ্কর কাণ্ড

জানা যাচ্ছে, সাপুরজি আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শহরের অভিজাত আবাসন। সেখানেই একের পর এক আবাসিক অসুস্থ। সূত্রের খবর, শাপুরজির ওই আবাসনে একের পর এক আবাসিক অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় সব ঘরেই অসুস্থ বাসিন্দা কেউ না কেউ। সূত্রের খবর, তাঁরা  ডায়রিয়ায় আক্রান্ত। ঘটনায় ওই আবাসন এবং  এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ লজ্জা! ফুটে উঠছে ‘উন্নয়নের বাংলার’ করুন ছবি; ৪৮ ঘণ্টার মধ্যে ৮ লাখ বেকারের ভাতার আবেদন

শাপুরজির আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য তেমনটাই। জানা গিয়েছে, ওই ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে আজ সকালে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

অভিযোগ, গত কয়েকদিন ধরেই শাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তা ব্যাপক আকার ধারণ করে। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে বলে তথ্য, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। ঘটনায় প্রবল উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়।

এই মুহূর্তে

আরও পড়ুন