Saturday, 11 April, 2026
11 April
HomeকলকাতাKasturi Goswami: বড় চমক! বিজেপিতে বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী; আরও...

Kasturi Goswami: বড় চমক! বিজেপিতে বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী; আরও ভাঙছে RSP

উল্লেখ্য, প্রয়াত ক্ষিতি গোস্বামীর দুই মেয়ের রাজনৈতিক অবস্থান এখন ভিন্ন ভিন্ন শিবিরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক।

আরও পড়ুনঃ রাজনীতিকে বিদায়; অনাস্থা বিজেমূল সেটিঙে! বাংলা ছাড়ছেন সুচিত্রা?

বাম আমলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। এই যোগদানকে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কস্তুরী গোস্বামী আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন। উল্লেখ্য, প্রয়াত ক্ষিতি গোস্বামীর দুই মেয়ের রাজনৈতিক অবস্থান এখন ভিন্ন ভিন্ন শিবিরে।

আরও পড়ুনঃ আরও এক দাপুটে এসএফআই নেতার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা? অভিষেকের সভাতেই তৃণমূলে ‘অভিষেক’ প্রতীক-উরের

কস্তুরীর বোন বসুন্ধরা গোস্বামী আগেই তৃণমূলে যোগ দিয়েছেন এবং বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলর। ফলে একদিকে বাবা বাম সরকারের মন্ত্রী, আর দুই মেয়ে তৃণমূল ও বিজেপির শিবিরে, এই সমীকরণ ২৬-এর ভোটের আগে রাজ্য রাজনীতিতে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

শুধুমাত্র কস্তুরী গোস্বামী নন, এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাসও। নির্বাচনের মুখে পুলিশ ও প্রশাসনের প্রাক্তন কর্তাদের বিজেপিতে যোগদানকে গেরুয়া শিবিরের কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই মুহূর্তে

আরও পড়ুন