আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে আবহাওয়ায়র পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ সোমবার ও মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি।
আরও পড়ুনঃ ঘুরে গেল রাজ্যের রাজনীতির বাইনারি! BJP-র স্ক্রিন টাইম শূন্য, TRP-তে শুধুই CPM-TMC
উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংসহ আটটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু এলাকায় অল্প বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। বুধবার ও বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুনঃ ঘুরে গেল রাজ্যের রাজনীতির বাইনারি! BJP-র স্ক্রিন টাইম শূন্য, TRP-তে শুধুই CPM-TMC
দক্ষিণবঙ্গেও একই ছবি দেখা যাবে। সপ্তাহান্ত পর্যন্ত সব জেলাতেই শুষ্ক পরিস্থিতি থাকবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা-সহ মোট পাঁচটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ এলাকাই শুষ্ক থাকবে বলে পূর্বাভাস।









