Wednesday, 25 November, 2026
25 November
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র; সীমান্তে জারি...

Bangladesh: বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র; সীমান্তে জারি ‘হাই অ্যালার্ট’

২০২১ সালে কলকাতার সল্টলেকে এবং ২০২২ সালে শিলিগুড়ির সেবক রোডে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দুটির কাজ শুরু হয়েছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশে চলমান অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আবহেই বড়সড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা এবং শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের (Bangladesh Visa Application Centre) পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে। অন্যদিকে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে কার্যত ‘হাই অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আরও পড়ুনঃ ‘ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে’! হাসিনার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বার্তা তারেক রহমান সরকারের

কেন বন্ধ হচ্ছে ভিসা পরিষেবা? গত ১৭ নভেম্বর কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী:

  • কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকার এবং কলকাতার একটি বেসরকারি সংস্থার মধ্যে যে চুক্তি ছিল, তার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে।

  • বাংলাদেশ সরকার আপাতত ওই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ ডিসেম্বর থেকে ওই দুটি কেন্দ্রে ভিসা সংক্রান্ত আর কোনো কাজ হবে না।

  • ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রগুলিতে যেন কোনো আবেদন জমা না নেওয়া হয়, সে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদন এবং পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালে কলকাতার সল্টলেকে এবং ২০২২ সালে শিলিগুড়ির সেবক রোডে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দুটির কাজ শুরু হয়েছিল।

সীমান্তে কড়া নজরদারি ও বিজিবি-র তৎপরতা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ওপার বাংলায় নতুন করে উত্তেজনা ও অশান্তি ছড়িয়েছে। বিভিন্ন স্থানে বাড়িঘরে অগ্নিসংযোগ ও সহিংসতার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বা তৎপরতা রুখতে সীমান্ত এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করেছে বিজিবি। এমনকি সীমান্তের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে খোদ বিজিবি প্রধান নিজেও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ  জ্বলছে ওপার বাংলা; উত্তপ্ত বাংলাদেশে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

বিপাকে এপার বাংলার সাধারণ মানুষ বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে এপার বাংলার যেসব মানুষের আত্মীয়স্বজন ও পরিজন ওপার বাংলায় রয়েছেন, তাঁরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। ঠিক এই সময়েই কলকাতা ও শিলিগুড়ির ভিসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিপাকে পড়েছেন ভ্রমণপ্রত্যাশী ও সাধারণ মানুষ। আত্মীয়দের সঙ্গে দেখা করা বা জরুরি প্রয়োজনে বাংলাদেশে যাওয়ার পথ আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের মধ্যে দুশ্চিন্তা আরও বেড়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন