spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
HomeদেশRSP: ইরানে সামরিক US-Israel-এর অভিযান, বিবৃতি RSP-র

RSP: ইরানে সামরিক US-Israel-এর অভিযান, বিবৃতি RSP-র

যুদ্ধ আয়োজন অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে আর এস পি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আর এস পি কেন্দ্রীয় কমিটি দ্ব্যর্থহীন ভাষায় এবং সমস্ত শক্তি সংহত করে সাম্রাজ্যবাদীদের দ্বারা ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অভিযানের তীব্র নিন্দা করছে। আর এস পি-এর সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য গতকাল এক বিবৃতি দিয়ে জানান, মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার একান্ত সহচর বা পুতুল রাষ্ট্র ইজরায়েল সম্মিলিতভাবে ইরানকে বিদ্ধস্ত করার মানবতাবিরোধী ধ্বংসাত্মক আয়োজন করছে। বিনা প্ররোচনায় শুধুমাত্র মার্কিন মুলুকের দৈত্যাকার বহুজাতিক কর্পোরেট কোম্পানিগুলির মুনাফা নিশ্চিত করার উদ্দেশ্যে এশিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করতে তারা উদ্যত। ইরানের প্রাকৃতিক সম্পদ ,বিশেষত জ্বালানি তেলের ওপর, সার্বিক অধিকার প্রতিষ্ঠা করাই এইসব অপশক্তির লক্ষ।

আরও পড়ুনঃ খামেইনিকেই কেন টার্গেট? জবাব দিল ইজরায়েল

ইরানের বিরুদ্ধে এমন জঘন্য যুদ্ধ আয়োজন অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে আর এস পি। বিশ্ব জনমত তৈরির মাধ্যমে এশিয়া ভূখন্ডের একটি  সার্বভৌম রাষ্ট্রকে ক্রমাগত আক্রমণে ধূলিসাৎ করার চক্রান্ত আমাদের ব্যর্থ করতেই হবে। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের এমন নির্মম আস্ফালন নিতান্ত মানবিক বোধকেই বিদ্ধস্ত করবে।

দুর্বৃত্ত রাষ্ট্র ইজরায়েল ইতিমধ্যেই প্যালেস্টাইনের ভূখন্ড গাজা অন্তরীপে উপুর্যপরি গণহত্যা সংগঠিত করে চলেছে। বিগত ২০২৩ এর ৭ অক্টোবর থেকে ইজরায়েলের সামরিক বাহিনী কমপক্ষে ৭৫ হাজার নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। নিহতদের মধ্যে প্রায় ৩৮ হাজার শিশু। প্রায় সমসংখ্যক নারী এবং অশক্ত বৃদ্ধ। সাম্রাজ্যবাদী অপশক্তি নির্মমভাবে অন্তত ১৯০ জন কর্মরত সাংবাদিকদের হত্যা করেছে। বহুসংখ্যক ত্রাণ কর্মীও অপার নিষ্ঠুরতার অসহায় শিকার। অগণিত সংখ্যক মানুষের অঙ্গহানি হয়েছে।

বিশ্ববিবেক প্রায় সর্বত্র প্রতিবাদী হলেও সেদিকে সাম্রাজ্যবাদীরা দৃষ্টিপাত করেনি।

আরও পড়ুনঃ শুধু পাকিস্তান নয় পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত চিন! মিলল প্রমান

আর এস পি চরম বিরক্তি ও আশঙ্কার সঙ্গে লক্ষ করছে যে, ভারতের অতি দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঘন্য মানবিকবোধ বিরোধী যুদ্ধবাজ অপশক্তি ইজরায়েলের সঙ্গে মিতালি করতে উদগ্রীব। দিনকয়েক আগেই মোদি ইজরায়েলের সংসদে ভাষণ দিয়ে ভারতের সঙ্গে গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। এমনকি, ইজরায়েল পিতৃভূমি আর ভারত মাতৃভূমি হিসাবে বর্ণনা করেছেন। উগ্র জায়নবাদী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ভারতের উগ্র হিন্দুত্ববাদী শক্তির মহামিলন সম্ভব করতে মোদি এবং ভয়ঙ্কর যুদ্ধাপরাধী নেতানিয়াহুর গভীর বন্ধুত্বের বিষয়ও লজ্জাহীন ভাবে উল্লিখিত হয়েছে।

মোদির এমন অবস্থান ভারতের চিরাচরিত ঐতিহ্য বিরোধী এবং সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মূল বোধটিকেই নস্যাৎ করে। মানবতাবিরোধী ,অনৈতিক শক্তির পক্ষে ভারতের নির্লজ্জ উমেদারি দেশবাসীর কল্পনারও ঊর্ধ্বে।

আর এস পি সমগ্র বিশ্বের গণতন্ত্রপ্রিয় মানুষদের কাছে ইরান ধ্বংসের যুদ্ধ আয়োজনের বিরুদ্ধে সোচ্চার হবার আবেদন জানাচ্ছে। ভারতের সমস্ত স্বাধীনতাপ্রিয়, ধর্মনিরপেক্ষ মানুষদের মার্কিন যুক্তরাষ্ট্রের অপশক্তি, ইজরায়েল ও ভারতের বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন সংগঠিত করার আহ্বান জানানো হচ্ছে। আমাদের সমস্ত সামর্থ্য ও শক্তি সংহত করেই শান্তি প্রিয় বিশ্ববাসীদের রক্ষার প্রচেষ্টা গ্রহণ করতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন