spot_img
Tuesday, 10 March, 2026
10 March
spot_img
Homeদক্ষিণবঙ্গUttarpara: গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রান্নাঘরে আনুন কাঠ ও কয়লার মাটির উনান;...

Uttarpara: গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রান্নাঘরে আনুন কাঠ ও কয়লার মাটির উনান; উত্তরপাড়ায় বললেন স্বপন দত্ত বাউল

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির  ফলে পরিবহন ব্যবস্থা ,ব্যবসা, বাণিজ্য, শিল্প, কলকারখানা সকল সংস্থাই আশংকায় রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বর্তমানে সাধারণ মধ্যবিত্ত মানুষ দৈনন্দিন জীবনে, জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে গ্যাস যন্ত্রণায় অতিষ্ঠ। মধ্য প্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে ভারতেও গৃহস্থের মায়েদের রান্নাঘরের হেঁসেলে। গৃহস্থ গ্যাসের অস্বাভাবিক দাম বেড়েছে তার উপর গ্যাসের অভাব।

আরও পড়ুনঃ কথায় আছে ‘যেমন কর্ম তেমন ফল’, ‘লোভে পাপ-পাপে মৃত্যু’! ইরানে বসে কান্নাকাটি ভারতীয়দের, ‘আমাদের কথা শোনেনি’, সাফ বক্তব্য জয়শঙ্করের

সেই সমস্যার সমাধানে হুগলী জেলার উত্তরপাড়ায় পথে পথে ঘুরছেন এক বাউল ।  বাউল গানে মা বোন ঘরের বউ মেয়েদের সচেতন করছেন নিঃস্বার্থ সমাজ সচেতনের শিল্পী স্বপন দত্ত বাউল।  হুগলী জেলার উত্তরপাড়া থেকে সারা বাংলার মানুষের উদ্যেশ্যে বাউল গানে বার্তা দেন।  মা বোনেরা বাড়ির বউ মেয়েরা সকলেই আবার কাঠের উনানে, মাটির উনানে জ্বালানি কাঠ, কয়লা, ঘুঁটে, গুলের আগুনের  রান্না বান্নাকে ফিরিয়ে আনুন। তাহলে রান্নার গ্যাস চড়া দামে কিনতে হবে না। গ্যাসের যোগান কম হলেও চিন্তা থাকবে না।

অপরদিকে গানে গানে বলেন, বাণিজ্যিক গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে হোটেল রেস্তোরা মালিকরা আশংকায় রয়েছেন। বাণিজ্যিক গ্যাসের দাম এত বাড়লে বা প্রয়োজনীয় গ্যাস না পাওয়া গেলে হোটেল রেস্তোরা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বহু মানুষ যারা হোটেল রেস্তোরায় কাজ করে তারা কাজ হারাবে কর্মযোগে বেকার হয়ে যাবে।

আরও পড়ুনঃ কাঁপছে ইরান! তেহরানে অ্যাসিড বৃষ্টির সতর্কতা

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির  ফলে পরিবহন ব্যবস্থা ,ব্যবসা, বাণিজ্য, শিল্প, কলকারখানা সকল সংস্থাই আশংকায় রয়েছে। রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত আশির্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউল বক্তব্যে বলেন এই গৃহস্থ জ্বালানি গ্যাসের চড়া মূল্য বৃদ্ধি ও মানুষের নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস না পাওয়ার ফলে মানুষ দুশ্চিন্তায় ভুগছে। যত দিন না গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে, গ্যাসের দাম কমছে, গ্যাসের যোগান বাড়ছে ততদিন গৃহস্থ জ্বালানির জন্য রান্নার গ্যাসের বিকল্প সেই পুরনো পদ্ধতি কাঠের উনান, মাটির উনান আবার চালু করুন কাঠ, কয়লা, ঘুঁটে ,গুলের আগুনে  রান্না বান্নার কাজ শুরু করুন।

মানুষের ও সমাজের যে কোনো সমস্যায় সুদূর খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমান থেকে ছুটে এসে মা বোন ঘরের বউ মেয়েদের বাউল গানে ও কথায় সচেতন করতে দেখে উত্তরপাড়ার পথ চলতি মানুষ স্বপন বাউলের এই নিঃস্বার্থ মহতী উদ্যোগ কে ধন্যবাদ দেন।

এই মুহূর্তে

আরও পড়ুন