spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
HomeকলকাতাLeft Front: বড় প্ল্যাটফর্ম তৈরি! আজই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

Left Front: বড় প্ল্যাটফর্ম তৈরি! আজই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

আইএসএফ-এর সঙ্গে জোটের ভবিষ্যত কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গতকাল রবিবার ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারই ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামেরা। সোমবার বামফ্রন্টের তরফে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এমনটাই জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিকে, আইএসএফ-এর সঙ্গে জোটের ভবিষ্যত কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী অবশ্য আগেই স্পষ্ট করেছিলেন জোট হচ্ছে। তবে, আসন সমঝোতা নিয়ে কোনও রফাসূত্র মিলছিল না বলেই খবর। শুধু তাই নয়, বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকও আইএসএফ-এর সঙ্গে জোটে রাজি ছিল না। এই আবহে সোমবার প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিমান বসু জানিয়ে দিলেন জোট নয়। সর্বব্যাপক লড়াইয়ের লক্ষ্যে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন তাঁরা।

আরও পড়ুনঃ বঙ্গে বিরল ঘটনা! নির্বাচন ঘোষণার রাতেই বড় পদক্ষেপ কমিশনের

কাঁচরাপাড়া সিপিএমের এরিয়া কমিটির উদ্যোগে কুমোর পাড়ায় বীজপুরে কেন্দ্রীয় স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সোমবার বামফ্রন্ট একটা প্রাথমিক তালিকা প্রকাশ করবে। এরপরই জোট প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, “আমরা যে বোঝাপড়া করেছি তা একটা বামফ্রন্টগতভাবে। আর একটা বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগান হল বামপন্থার পুনরুত্থান। স্বাভাবিক ভাবে আমাদের এই কাজটা করতে সময় লাগছে। তবে আর অল্প দিনের মধ্য আমরা তা নিষ্পত্তি করে ফেলত পারব।”

আইএসএফ-এর সঙ্গে জোট নিয়ে কিছুই স্পষ্ট করেননি এদিন। বিমান বসু বলেন, “বারবার বলছি, বামফ্রন্ট আছে । বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে। কারণ বামপন্থী ঐক্য চাই। এবং বামের বাইরেও যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে আসন সমঝোতা করতে চাই। এটাকে জোট বলে না। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার দৃষ্টিভঙ্গিতে আমরা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি।” প্রসঙ্গত দিন কয়েক আগে বামপন্থার পুনরুথ্থান নিয়ে কথা বলেছিলেন সেলিম। সেই সুরও এদিন শোনা গেল বিমান বসুর গলায়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনের আবেদন জানিয়েছেন বিমান বসু।

আরও পড়ুনঃ বাজল ভোটের ঘণ্টা! মডেল কোড অফ কন্ডাক্ট লাগু

উল্লেখ্য, সিপিএমের প্রার্থী তালিকায় এবারও প্রাধান্য দেওয়া হবে একঝাঁক তরুণ মুখকে। তবে, ভোটের লড়াইয়ে সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ ও দীপ্সিতা ধরেরা থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভোটের লড়াইয়ে দেখা যেতে পারে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। উত্তরপাড়া কেন্দ্রে তাঁকে টিকিট দিতে পারে দল। এছাড়া যাদবপুর থেকে লড়়াই করতে পারেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এছাড়াও সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে ধ্রুবজ্যোতি সাহা, ময়ূখ বিশ্বাস, সপ্তর্ষি দেব, সায়রা শাহ হালিম, গোসাবা -আদিত্য জোতদার, বাসন্তী -সমর বিশ্বাস (আইনজীবি), বালুরঘাট -অর্ণব চৌধুরী, কুশমুন্ডি -জ্যোতির্ময় রায়, তপন -বাপ্পাই হোড়ো, মাদারিহাট -পদম ওঁরাও/সুভাষ লোহার, কুমারগ্রাম -কিশোর মিঞ্জ, ভরতপুর -নওফেল মোঃ সফিউল্লা, নওদা – হাবিবুর রহমান মন্ডল, কালীগঞ্জ – ধনঞ্জয় মোদক।

এই মুহূর্তে

আরও পড়ুন