Tuesday, 15 September, 2026
15 September
HomeকলকাতাRoad Name: শ্রী কৃষ্ণ চৈতন্য থেকে বেকম রোকেয়া; বদলে যাবে কলকাতার একাধিক...

Road Name: শ্রী কৃষ্ণ চৈতন্য থেকে বেকম রোকেয়া; বদলে যাবে কলকাতার একাধিক রাস্তার সম্ভাব্য নাম

বেগম রোকেয়া ও কাজী আবদুল ওদুদের মতো সমাজচিন্তকদের উদারপন্থী ভাবাদর্শকে তুলে ধরার যুক্তি দেওয়া হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি, কলকাতা:

শহরের কেন্দ্রস্থলের লেনিন সরণি, হো-চি-মিন সরণি থেকে শুরু করে বিশ্ব বাংলা সরণি—কলকাতার বেশ কিছু ঐতিহ্যবাহী রাস্তা ও বাস স্ট্যান্ডের নাম পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাম্প্রতিক সময়ে বামপন্থী ও নির্দিষ্ট ঐতিহাসিক ব্যক্তিদের নামে থাকা রাস্তার নাম বদলে বিশিষ্ট গণিতজ্ঞ, সমাজসংস্কারক, সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখার একাধিক প্রস্তাব উঠে আসছে।

রাজনৈতিক সূত্র ও বিশেষজ্ঞ মহলের আলোচনার ওপর ভিত্তি করে সম্ভাব্য নাম পরিবর্তনের একটি খসড়া তালিকা চাউর হয়েছে।

আরও পড়ুনঃ  বিজেপির বাইক বাহিনীর তাণ্ডব! চন্দ্রকোনা রোডে সিপিএম অফিসে ভাঙচুর

প্রস্তাবিত রাস্তা ও সম্ভাব্য নতুন নামাকরণ

নাম পরিবর্তনের প্রস্তাবনা ও সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচয় নিচে তুলে ধরা হলো:

বর্তমান রাস্তার নাম / স্থান প্রস্তাবিত নতুন নাম সংশ্লিষ্ট ব্যক্তিত্বের ঐতিহাসিক পরিচিতি
লেনিন সরণি দেবপ্রসাদ ঘোষ সরণি প্রখ্যাত গণিতজ্ঞ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও জনসংঘের সর্বভারতীয় সভাপতি।
কার্ল মার্ক্স সরণি (খিদিরপুর) মাইকেল মধুসূদন দত্ত / রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সরণি আধুনিক বাংলা কবিতার জনক (মধুসূদন) এবং ‘স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায়’ খ্যাত স্বদেশপ্রেমী কবি (রঙ্গলাল)।
হো-চি-মিন সরণি মার্টিন লুথার কিং জুনিয়র সরণি নোবেলজয়ী মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা, যিনি গান্ধীজির অহিংস নীতিতে অনুপ্রাণিত ছিলেন।
বিশ্ব বাংলা সরণি শ্রী কৃষ্ণ চৈতন্য অ্যাভিনিউ গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রতিষ্ঠাতা, সমাজসংস্কারক ও চৈতন্য মহাপ্রভু।
তিতুমীর বাস স্ট্যান্ড (বারাসত) কাজী আবদুল ওদুদ / বেগম রোকেয়া / এস ওয়াজিদ আলি দ্বিজাতি তত্ত্বের বিরোধী প্রাবন্ধিক (ওদুদ), নারী জাগরণের অগ্রদূত (রোকেয়া) ও উদারপন্থী প্রাবন্ধিক (ওয়াজিদ আলি)।
মেয়ো রোড সর্দার বল্লভভাই প্যাটেল রোড স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘লৌহমানব’।

আরও পড়ুনঃ  বড় জয়, একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা; লাল সুনামিতে উড়ে গেল গেরুয়া বিজেপি

ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট

প্রস্তাবিত এই ব্যক্তিত্বদের নাম যুক্ত করার নেপথ্যে তাঁদের সামাজিক ও জাতীয় অবদানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একদিকে যেমন বাঙালি সাহিত্য ও কাব্যের নবযুগের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত ও রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান রয়েছে, অন্যদিকে বেগম রোকেয়া ও কাজী আবদুল ওদুদের মতো সমাজচিন্তকদের উদারপন্থী ভাবাদর্শকে তুলে ধরার যুক্তি দেওয়া হচ্ছে।

তবে এই সমস্ত প্রস্তাবনা মূলত রাজনৈতিক আলোচনা ও দাবির স্তরে রয়েছে। রাজ্য সরকার বা কলকাতা পুরনিগমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি বিজ্ঞপ্তি এখনো জারি করা হয়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন