Wednesday, 25 March, 2026
25 March
Homeদক্ষিণবঙ্গHooghly: হুগলির পোলবায় অদ্ভুত ঘটনা, সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরচ্ছে জল

Hooghly: হুগলির পোলবায় অদ্ভুত ঘটনা, সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরচ্ছে জল

বাসিন্দা নিরঞ্জন নাথের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরচ্ছে জল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে একে গ্যাসের আকাল। চিন্তার ভাঁজ পড়েছে বাঙালির কপালে। গ্যাসের কী হবে, গ্যাস পাওয়া যাবে কি না, এমন হাজারো চিন্তা ঘুরছে আম-বাঙালির মাথায়। এরই মধ্যে হুগলির পোলবায় ঘটল অদ্ভুত ঘটনা। সেখানকার বাসিন্দা নিরঞ্জন নাথের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরচ্ছে জল।

আরও পড়ুনঃ গাজিয়াবাদ গুপ্তচর কাণ্ডে পাকিস্তানের বড় ষড়যন্ত্র ফাঁস

হুগলির পোলবার সংগ্রামপুর এলাকায় থাকেন নিরঞ্জন। তাঁর বাড়িতে খন্যান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্রাহকের অভিযোগ, গত ১৭ তারিখে তিনি গ্যাস বুক করেছিলেন। এরপর রান্না করতে গিয়ে বারবার দেখেন যে ওভেন নিভে যাচ্ছে। প্রথমটা অত খতিয়ে দেখেননি। পরে সিলিন্ডারটি পুনরায় খতিয়ে দেখেন। তখনই কার্যত মাথায় হাত। দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনায় চাঞ্চলও ছড়ায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলেন্ডার নিয়ে খন্যানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। তাঁকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয়।

আরও পড়ুনঃ পদত্যাগ মু্খ্যমন্ত্রী মমতার; সরলেন তৃণমূল সুপ্রিমো

শুধু নিরঞ্জন নাথ নন, নিরঞ্জন মণ্ডল নামে আরও এক গ্রাহকও গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন এ বিষয়ে। নিরঞ্জনবাবুর ভাগ্না সজল মণ্ডল বলেন, “এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সমস্যার পর গ্যাস পেয়েছি। তারপরে সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।”

যদিও ওই গ্যাস কাউন্টারের মেকানিক সুমন্ত ঘোষ এ বিষয়ে এদিন বলেন, “সিলিন্ডারটি চেকিংয়ের জন্য গোডাউনে পাঠানো হয়েছে। ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন