Thursday, 14 May, 2026
14 May
HomeদেশOil Price: সম্পূর্ণ আবগারি শুল্ক প্রত্যাহার! বড় সিদ্ধান্ত সরকারের; পেট্রোল পাম্পে তেল...

Oil Price: সম্পূর্ণ আবগারি শুল্ক প্রত্যাহার! বড় সিদ্ধান্ত সরকারের; পেট্রোল পাম্পে তেল শূন্য, সমস্যায় চাষি থেকে সাধারণ মানুষ

পেট্রল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট। পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে, এই আবহে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে সম্পূর্ণ আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল সরকার। অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন পেট্রোলে লিটার প্রতি ১৩ টাকা এক্সাইজ ডিউটি দিতে হত। ডিজেলে এক ধাক্কায় লিটার প্রতি ১০ টাকা থেকে এক্সাইজ ডিউটি কমানো হল তিন টাকায়।

আরও পড়ুনঃ জারি সতর্কতা, গতকাল দমদমে খেলা দেখিয়েছে; কালবৈশাখীর ইনিংস শুরু! আজ শুক্রবার থেকে প্রবল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে

অন্যদিকে একাধিক পেট্রোল পাম্পে তেল শূন্য। সমস্যায় চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ। পাম্পের সামনে পড়ল লম্বা লাইন। গ্যাস সঙ্কটে নাজেহাল অবস্থার মাঝে এবার পেট্রোল ও ডিজেলের সঙ্কট দেখা গেল উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সীমান্ত শহরের একাধিক পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝোলানো ‘তেল নেই’। পাম্পে তেল নিতে গিয়ে ফিরে যাচ্ছেন গাড়ি চালক থেকে শুরু করে চাষিরা।

আরও পড়ুনঃ যুদ্ধের আঁচে শঙ্কার মেঘ দেশের স্বাস্থ্য পরিষেবাতেও!

গাড়ি চালকেরা বলছেন তেল না পাওয়ায় সমস্যা হচ্ছে। অন্যদিকে কৃষকরা জানাচ্ছেন, মাঠের ধানে সবে ফলন ধরেছে, পর্যাপ্ত জল না দিতে পারলে ফলন হবে না। এই সময় পাটের বীজ ফেলার সময়। জমিতে জল না দিতে পারলে বীজ ফেলা যাবে না। আর জল দেওয়ার মেশিনের জন্যই পেট্রোল নিতে হাজির হচ্ছেন তাঁরা।

পেট্রোল পাম্পের কর্মীরা জানিয়েছেন, তিন-চার দিন ধরে তেল দিতে পারছেন না। কোম্পানিতে গাড়ি পাঠালে তেল না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তিনি বলেন, “আমরা গ্রাহকদের তেল দিতে পারছি না। তেল না পেয়ে গ্রাহকরা বেশি কথা বলে যাচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন