Wednesday, 1 April, 2026
1 April
HomeদেশLPG Price: যুদ্ধের প্রভাবে ১৯৫.৫০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

LPG Price: যুদ্ধের প্রভাবে ১৯৫.৫০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

গৃহস্থের রান্নার গ্যাসের দাম গত ৭ মার্চ ৬০ টাকা বাড়ানো হয়েছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। বুধবার (১ এপ্রিল) থেকে বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৫.৫০ টাকা বাড়ানো হল। তেল সংস্থাগুলি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধে ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তার ফলে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। তবে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ভারত-বিরোধী পরিবেশ ভেঙে পড়ছে; দ্রুত বদলাচ্ছে বাংলাদেশ

নতুন এই দাম বৃদ্ধির ফলে দেশের কোন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কত হল? দাম বৃদ্ধির পর দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ২০৭৮.৫০ টাকা। কলকাতায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে পড়বে ২২০৮ টাকা। সেখানে মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল ২০৩১ টাকা। আর চেন্নাইয়ে একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে পড়বে ২২৪৬.৫০ টাকা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ বন্ধ হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সমস্যা দেখা দেয়। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আবহে গত ১ মার্চ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪.৫ টাকা বাড়ানো হয়েছিল। তারপর এদিন ফের দাম বাড়ল।

আরও পড়ুনঃ আমেরিকাকে ভারত বন্ধু মনে করে, বস্ নয়! “আজ সেই ইন্দিরাও নেই, সেই অটলও নেই!”

অন্যদিকে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম গত ৭ মার্চ ৬০ টাকা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য মধ্যবিত্তকে স্বস্তি দিল তেল সংস্থাগুলি। গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে আন্তর্জাতিক বাজারে তেল ও এলপিজির দামের উঠানামার উপর নির্ভর করে গ্যাসের দাম নির্ধারণ করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন