Wednesday, 1 April, 2026
1 April
Homeআবহাওয়াWeather: বাইরে খাঁ খাঁ রোদ, এসে গেল গরমে জ্বলে-পুড়ে যাওয়ার দিন

Weather: বাইরে খাঁ খাঁ রোদ, এসে গেল গরমে জ্বলে-পুড়ে যাওয়ার দিন

এই মরশুমে প্রথমবার চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পারদ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এপ্রিলের শুরুতেই বাংলায় গরমের তীব্রতা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ মার্চের শেষদিকে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাব দেখা গিয়েছিল৷ এর ফলে তাপমাত্রা কমে গিয়ে কিছুটা স্বস্তি মিলেছিল সাধারণ মানুষের মধ্যে৷

আরও পড়ুনঃ আজ থেকে চীনা সিসিটিভি ক্যামেরা নিষিদ্ধ ভারতে

তবে সেই আরাম বেশিদিন স্থায়ী হয়নি৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এখন ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে এবং রোদের তেজ বাড়ছে৷ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাবে৷ এর ফলে তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী হবে৷ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে৷ অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলা বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও গরমের তীব্রতা বাড়বে৷ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি থাকলেও তা দ্রুত কমে যাবে৷ ফলে গরমের প্রভাব আরও প্রকট হয়ে উঠবে৷

আরও পড়ুনঃ পর্দার আড়ালে বড় কোনো অর্থনৈতিক ধস বা ‘গ্রেট রিসেট’-এর প্রস্তুতি চলছে! পরিস্থিতি ধারণার চেয়েও খারাপের দিকে যাচ্ছে

উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে৷ যদিও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এখনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে৷ মালদহ ও দুই দিনাজপুর জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷ তবে এই পরিস্থিতি কাটলেই উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে৷

এই মুহূর্তে

আরও পড়ুন