Sunday, 5 April, 2026
5 April
HomeকলকাতাShyampukur Assembly: হাওয়া কি উল্টো! শ্যামপুকুরে বিজেপি প্রার্থীকে দেখেই টাকার বন্যা

Shyampukur Assembly: হাওয়া কি উল্টো! শ্যামপুকুরে বিজেপি প্রার্থীকে দেখেই টাকার বন্যা

স্থানীয় মানুষের অভিযোগ গত ১৫ বছর ধরে কেন্দ্রের কোনো উন্নয়ন হয়নি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নির্বাচন আবহে শ্যামপুকুর কেন্দ্রে উল্টো খেলা। নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। কলকাতার শ্যামপুকুর কেন্দ্রের সাধারণ মানুষ স্বেচ্ছায় চাঁদা দিয়ে ভরিয়ে দিল প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীকে। সাধারণত নির্বাচনের সময় নেতা-নেত্রীরা ভোটারদের হাতে টাকা-পয়সা, উপহার তুলে দিয়ে সমর্থন চান। কিন্তু শ্যামপুকুরে সেই ধারা একেবারে উল্টে গেছে। এখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর হাতে চাঁদা তুলে দিচ্ছেন।

আরও পড়ুনঃ মালদায় কি ‘বাংলাদেশ মডেল’? মাস্টারমাইন্ড আসলে কে?

বিজেপি জিতলে এলাকার চেহারা বদলে যাবে” এমন কথা বলে অনেকে নিজেরাই টাকা দিয়ে যাচ্ছেন।শ্যামপুকুর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানকার বর্তমান বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঞ্জা চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার শ্যামপুকুরের রাজনৈতিক ময়দানে হাওয়া যেন অন্যরকম। বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ দেখে অনেকেই অবাক হচ্ছেন।

স্থানীয় মানুষের অভিযোগ গত ১৫ বছর ধরে কেন্দ্রের কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাট বা বর্ষায় জল জমা এই ইস্যু গুলিতে কোনও উন্নতি হয়নি। তাই এবারে পূর্ণিমাতেই ভরসা রাখতে চান তারা। এলাকার মহিলারাও স্বেচ্ছায় চাঁদা দিচ্ছেন পূর্ণিমাকে এবং এবারের নির্বাচনে তাকেই সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। পূর্ণিমা চক্রবর্তী নিজেও এই অভিজ্ঞতায় আপ্লুত। তিনি বলেন, “শ্যামপুকুরের মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছেন, তা আমি কল্পনাও করিনি।

আরও পড়ুনঃ বিচারক বন্দী, রাষ্ট্র নীরব! সংবিধান ভাঙছে, না ৩৫৬-এর খেলা শুরু?

অনেকে নিজেরাই এসে স্বেচ্ছায় চাঁদা দিয়েছেন।ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের পাশে আছে এমনও বলেন পূর্ণিমা। কেন্দ্রের সাধারণ মানুষ এইভাবে এগিয়ে আসায় তার আত্মবিশ্বাস বেড়েছে একথাও জানান তিনি। শুধু মিথ্যে প্রতিশ্রুতি নয় বাস্তবেও তিনি এই কেন্দ্রের উন্নয়ন করতে চান বলেও জানিয়েছেন। বিজেপি কর্মীরা জানাচ্ছেন, গত কয়েকদিনে প্রার্থীর ফান্ডে লক্ষাধিক টাকা স্বেচ্ছায় জমা পড়েছে। ছোট ছোট অঙ্ক কেউ ৫০০, কেউ ১০০০, কেউ বা ৫০০০ টাকা দিয়ে যাচ্ছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন