Monday, 6 April, 2026
6 April
Homeআবহাওয়াKolkata Rain: হুট করে বদলে গেল আবহাওয়া, দুপুর হতেই বৃষ্টি শহরে

Kolkata Rain: হুট করে বদলে গেল আবহাওয়া, দুপুর হতেই বৃষ্টি শহরে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শনিবার ভ্যাপসা গরমে গলদঘর্ম অবস্থা হয়েছিল কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার। রাতেও তাপমাত্রা বেশির দিকেই ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে আকাশের রূপ পাল্টাতে শুরু করে। ঝোড়ো হাওয়ায় এক ঝটকায় যেন সব ঠান্ডা হয়ে যায়। মনোরম আবহাওয়ার সঙ্গে এবার উপরিপাওনা বৃষ্টি। শহরবাসীকে স্বস্তি দিয়ে ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি। দক্ষিণ কলকাতায় ঘন ঘন মেঘের গর্জন সঙ্গে মাঝারি বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। উত্তর কলকাতার অবস্থাও খানিকটা একই। তবে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। এদিন সকালেও দক্ষিণ কলকাতায় ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে।

রবিবার দুপুর, ঠান্ডা হাওয়া, বাইরে বৃষ্টি! আর কী চাই। পেট পুজো সেরে জানালা কপাট খুলে এ তৃপ্তি আস্বাদন করতে করতেই অবশ্য ভাবতে হবে আগামীকালের কথাও। কারণ হাওয়া অফিস বলছে, আকাশের মুখ ভার থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। ঝড়-বৃষ্টিও চলবে সমান তালে। তাই অফিসে বেরতে গিয়ে খানিকটা বেগ পেতে হবে। অবশ্যই ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সোনা পাপ্পুকে আড়াল করার চেষ্টা? সাসপেন্ড কসবা থানার OC

রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দু’দফায় বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির। আর মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলে গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। পাশাপাশি সোমবার ও মঙ্গলবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর সেই সূত্রেই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর দাবি, পাকিস্তানের ৮০ শতাংশ পুরুষই সমকামী, বাকিরা উভকামী

জেলা ভিত্তিক পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবার সেই সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গও ছাড় পাচ্ছে না এই যাত্রায়। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে এই কদিন। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পাহাড়ি এলাকাগুলিতে মানুষজনকে একটু সতর্ক থাকতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন