Monday, 6 April, 2026
6 April
HomeকলকাতাElection 2026: ২০২৬ রাজ্য নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে কাশ্মীরকেও ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গ

Election 2026: ২০২৬ রাজ্য নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে কাশ্মীরকেও ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গ

২০২৬ রাজ্য নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে কাশ্মীর কেও ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় সসস্ত্র পুলিশ বাহিনী, ২০২৬ রাজ্য নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে কাশ্মীর কেও ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গ:

সম্প্রতি সংবাদ সূত্র মতে সঠিক ও নিরাপদে রাজ্যে নির্বাচন পক্রিয়া চালাতে ECI এর অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রলয় প্রায় ২.৪ লক্ষ বা ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনী বা Central Armed Police Force/CAPF কে পাঠাচ্ছে যা ২০১৪ বা ২০১৯ কাশ্মীরে হওয়া নির্বাচনে সুরক্ষা দেওয়া CAPF এর সংখ্যাকে প্রথমবার ছাড়িয়ে গেল।

আরও পড়ুনঃ উদ্বেগ নবান্নে, মোথাবাড়িকাণ্ডে আজই সুপ্রিম কোর্টে ২৫ পাতার NIA রিপোর্ট

ভারতের তৎকালীন কাশ্মীর রাজ্যের অনন্তনাগ, পুলওয়ামা, ত্রাল, কিস্তিওয়ার, কূপওয়ারা বা উড়ির মত স্পর্শকাতর এলাকা যেখানে পাকিস্তানে সক্রিয় জৈশ বা হিজবুল স্লিপার সেল দলগুলি ফেদায়েন রা নির্বাচন কেন্দ্রে IED হামলা করে বা গুলি-গ্রেনেড বর্ষন দ্বারা স্থানীয় নাগরিকদের আতঙ্কিত করে ভারতের ECI এর নির্বাচন পক্রিয়া বন্ধ করার চেষ্টা করত তাদের হাত হতে সুরক্ষিত উপায়ে নির্বাচন চালাতে স্থানীয় কাশ্মীর পুলিশের SOG কমান্ডো দের সাথে ১,৯০০ কোম্পানি অতিরিক্ত CAPF ও ভারতীয় স্থল সেনার রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালীয়নের জওয়ান দের নিযুক্ত করা হয়।

আরও পড়ুনঃ গোটা চল্লিশেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ভোট বঙ্গে তুঙ্গে সাট্টা বাজার; বড় বড় টাকার বাজি

কিন্তু বর্তমানে বিশেষ করে গত মঙ্গলবার মালদার মোথাবাড়ি ও কালিয়াচকে BDO অফিসে ECI বিচারপতিদের গণ-অবরোধের দ্বারা আটকে রাখা বা তাদের নিয়ে যাবার পুলিশ/CAPF আধাসেনার কনভয়ে  পাথর হামলা এমনকি রাজ্য সসস্ত্র পুলিশের/CAPF এর নাকা চেকিং সত্ত্বেও যান চলাচল অবরুদ্ধ করতে জাতীয় সড়ক বা রাস্তাতে বাঁশ বা টায়ার জ্বালানো সহ BDO অফিসে পাথরবাজি করে ভাঙচুর করার মত ঘটনার পর পশ্চিমবঙ্গের নির্বাচনে সুরক্ষার ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে বলে মনে করে ECI। তাই ভারতের Election Commison এর মতে ২০২৬ পশ্চিমবঙ্গের নির্বাচনে অতিরিক্ত কেন্দ্রীয় সসস্ত্র আধাসেনার প্রয়োজন যা কাশ্মীরে প্রয়োজন হয়নি ২০১৪ বা ২০১৯ সালে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রলয়ের মতে ECI এর অনুরোধ অনুযায়ী মোট ২.৪ লাখ CAPF বাহিনী পশ্চিমবঙ্গ নির্বাচনের সুরক্ষার স্বার্থে মোতায়েন থাকবে ও সারা রাজ্যের দুর্গম এলাকার গ্রাম/শহরতলী বা বড় শহরে টহল দেবে সসস্ত্র গাড়ি/সাজোয়া গাড়ি নিয়ে। CAPF তে রয়েছে প্রথমেই CRPF, এরপরে BSF/CISF বা ITBP। অতিরিক্ত সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রলয় পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরকে রাজ্য সসস্ত্র পুলিশ বহর, সসস্ত্র পুলিশের শাখা Eastern Frontier Rifles কমান্ডো ও দাঙ্গা দমোনকারী Rapid Action Force কে মোতায়েন করতে বলেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন