Monday, 6 April, 2026
6 April
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Bangladesh: আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাইনুল ইসলাম রাজু , আমতলী বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সংঘাত; নতুন স্ট্রাটেজি নিয়ে আক্রমণ শানিয়ে যুদ্ধের মোড় ঘোরাচ্ছে হিজবুল্লাহ

গ্রেফতারকৃত তরিকুল বাছিত গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর হাওলাদার ও মাতার নাম শাহিনুর বেগম।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

আরও পড়ুনঃ হরমুজ় খুলতে হবে মঙ্গলবার রাত ৮টার মধ্যে, ইরানকে আবার হুঁশিয়ারি অসহায় ট্রাম্পের

বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন