Friday, 10 April, 2026
10 April
Homeদক্ষিণবঙ্গAdhir Chowdhury: ভয়াবহ দুর্ঘটনা, অধীর চৌধুরীর গাড়িতে ধাক্কা ট্রাকের

Adhir Chowdhury: ভয়াবহ দুর্ঘটনা, অধীর চৌধুরীর গাড়িতে ধাক্কা ট্রাকের

জাতীয় নির্বাচন কমিশন সমগ্র ঘটনার তদন্ত রিপোর্ট তলব করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মুর্শিদাবাদের কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গাড়ির কনভয়ে আচমকাই একটি ট্রাক ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয়েছেন দলের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কংগ্রেস নেতা৷

বুধবার বিকেলে কান্দিজুড়ে হুড খোলা গাড়িতে ভোটের প্রচার করছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই কান্দি বিধানসভার কংগ্রেসের প্রার্থী ডাক্তার শামিম রাণাকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন অধীর চৌধুরী। ভোট প্রচার শেষ করেই বহরমপুরে ফিরছিলেন তিনি।

আরও পড়ুনঃ প্রয়াত গণি খানের ভাই ডালুবাবু; শোকের ছায়া গনি পরিবারে

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে যখন বহরমপুর ফিরছিলেন তখনই কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দির জীবন্তি এলাকায় অধীর চৌধুরীর কনভয়ের এসকর্ট গাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক। গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার কথা জানানো হয় স্থানীয় পুলিশ ও নির্বাচন কমিশনকে।

জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর জীবন্তি ও হাটপাড়ার মাঝামাঝি এলাকায়। পরিকল্পিতভাবে এই ধাক্কা বলে অভিযোগ তোলা হয়েছে। ট্রাকটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। এদিকে জেলা পুলিশের কাছে দুর্ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা কংগ্রেসের দাবি, পাইলট কারের পিছনেই ছিল অধীর চৌধুরীর গাড়ি। অধীরের গাড়ির চালক এমারজেন্সি ব্রেক কষায় অধীর চৌধুরীর কিছু হয়নি বলেই জানা গিয়েছে।

জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে কান্দি বিধানসভার কংগ্রেস প্রার্থী শামিম রাণার সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীর চৌধুরী। এদিকে বিকেলে কান্দি শহরে প্রচার করেন। পরে কান্দি বিধানসভার আন্দুলিয়া পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যান তিনি। কিন্তু, কালবোশেখী ঝড়-বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যেই সেই প্রচার ভেস্তে যায়। এরপর রাত ৮টা নাগাদ কনভয় নিয়ে বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী। ফেরার পথে রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ পালাবদলের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট; বঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সন্ধিক্ষণে!

এই দুর্ঘটনায় জখম হন কেতন জয়সওয়াল। কেতন অধীর চৌধুরীর মিডিয়া সেলের চেয়ারম্যান। সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিত হামলা বলেই অভিযোগ তোলা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সমগ্র ঘটনার তদন্ত রিপোর্ট চেয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কেতন জয়সওয়ালকে চিকিৎসার জন্য আনা হয়েছে। ঘটনায় শোরগোল পড়েছে। ঘাতক লরিটি আটিক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন