সোমেন দত্ত, কোচবিহারঃ
রাজ্য বিধানসভা ভোটের ঠিক মুখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের শীতলকুচি। রাজ্যের বিরোধীদল বিজেপির অভিযোগ, তাদের শীতলকুচি বিধানসভার প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ চাঞ্চল্যকর তথ্য! একটা ফোনেই ভেস্তে গেল যুদ্ধ থামার ‘ডিল’
দলীয় সূত্রে জানা গিয়েছে, মাঘপালা এলাকায় প্রচার সেরে ফেরার পথে মাথাভাঙ্গা থানার অন্তর্গত একটি জায়গায় সাবিত্রী বর্মনের গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের নেতৃত্বেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের তরফে বলা হয়েছে, অভিযোগটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুনঃ চক্ষু চড়কগাছ পুলিশের; ভোটের আগে কী চলছিল শিলিগুড়িতে?
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ভোটের আগে এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



