Wednesday, 29 April, 2026
29 April
HomeকলকাতাECI: রাতেই বড় পদক্ষেপ; ‘অবিলম্বে মোতায়েন করুন’, কলকাতার CP ও DG-র কাছে...

ECI: রাতেই বড় পদক্ষেপ; ‘অবিলম্বে মোতায়েন করুন’, কলকাতার CP ও DG-র কাছে এল নির্দেশ

ভোটারদের ক্রমাগত আস্থা বাড়াতে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দ্বিতীয় দফার নির্বাচনের আগের রাতেই বড় পদক্ষেপ। রাজ্যের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের। জরুরি নির্দেশে জানানো হয়েছে, রাজ্যের দ্বিতীয় দফার ভোট হচ্ছে এমন জেলাগুলির হাইরাইজ ও গেটেড কমপ্লেক্সের প্রবেশপথে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী (CRPF) ও রাজ্য পুলিশ মোতায়েন করতে হবে।

আরও পড়ুনঃ ‘জিরো টলারেন্স’ নীতি; ‘অল-আউট ব্যাটিং’ শুরু কমিশনের! কাঁপছে ‘ভোট-লুঠেরা’রা!

কমিশন সূত্রে খবর, মনোজ আগরওয়াল নির্দেশ দিয়েছেন, হাইরাইজ বিল্ডিং ও প্রতিটি বড় আবাসন ও গেটের কমপ্লেক্সের গেটে থাকবে নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, বাহিনীর সঙ্গে থাকবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। ভোটারদের ক্রমাগত আস্থা বাড়াতে হবে। মাইকিং করে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বেরিয়ে আসার আহ্বান জানানো হবে।

আরও পড়ুনঃ নজরে ভবানীপুর; মমতার গড়ে শুরু কেন্দ্রীয় বাহিনীর মার্চ

মুখ্য নির্বাচনী আধিকারিকের স্পষ্ট বার্তা, “সব ভোটার যেন ভয়মুক্তভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বদা তাদের পাশে রয়েছে।” এখানেই শেষ নয়, চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি “Election Urgent” হিসেবে গণ্য করতে হবে এবং অবিলম্বে কার্যকর করতে হবে। নির্বাচনের আগে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ভোটের দিন যাতে কোনও ধরনের ভয়ভীতি বা বাধা না থাকে, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই মুহূর্তে

আরও পড়ুন