Sunday, 21 June, 2026
21 June
HomeকলকাতাTMC: একুশেও এই ছবি দেখেনি বাংলা; এককথায় বেনজির! ঘুম গেল ছুটে, ভোট...

TMC: একুশেও এই ছবি দেখেনি বাংলা; এককথায় বেনজির! ঘুম গেল ছুটে, ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই ভবানীপুরের বুথে বুথে টহল মমতার

আজকের এই দৃশ্য এককথায় বেনজির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দ্বিতীয় দফার ভোটের দিন দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য! সকাল ৭টায় ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে পথে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের  একাধিক বুথে টহল দিচ্ছেন তিনি। এই নির্বাচনের অন্যতম নজরকাড়া কেন্দ্র এটি।

বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা যান, সেখানে গাড়িতে বসেই ফিরহাদ হাকিমের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর চক্রবেড়িয়ার বিভিন্ন বুথে টহল দেন। সেখান থেকে বেলতলায় যান।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাদের ধমকি উপেক্ষা করেই ডায়মন্ড হারবারে রাত কাঁপালেন সিংঘম!

২০২৬-এর নির্বাচনে যে ছবি দেখা গেল তা কার্যত এর আগে কখনও দেখা যায়নি। ২০২১ সালে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেবারেও এত সকালে পথে নামেননি। ফলে আজকের এই দৃশ্য এককথায় বেনজির।

চলতি বিধানসভা নির্বাচনের ‘হেভিওয়েট’ প্রার্থীদের কেন্দ্র এই ভবানীপুর। একদিকে তৃণমূলের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দুই ‘যুযুধান’ পক্ষের নির্বাচনী লড়াইয়ে ভবানীপুর বেশ ‘তপ্ত’ হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ ‘ক’-এ কলা, ‘খ’-এ খই! এক ঝলকে গত ১৫ বছরে তৃণমূলের ‘বর্ণমালা’

২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। সেখানেও বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। অল্প কিছু ব্যবধানে জয়ী হয় বিজেপি। কিন্তু তারপর শুরু হয় লোডশেডিং বিতর্ক। তৃণমূলের অভিযোগ, গণনা কেন্দ্রে লোডশেডিং করিয়ে অবৈধভাবে জয় পেয়েছে শুভেন্দু অধিকারী। এই বিতর্কের রেশ এখনও রয়েছে, তার মধ্যেই ভোট চলছে ভবানীপুরে।

এই মুহূর্তে

আরও পড়ুন