Thursday, 14 May, 2026
14 May
HomeকলকাতাHS Results 2026: উচ্চমাধ্যমিকের রেজাল্টে ৯.১ বা ৯.২ লেখা? তাহলে কি ফেল?

HS Results 2026: উচ্চমাধ্যমিকের রেজাল্টে ৯.১ বা ৯.২ লেখা? তাহলে কি ফেল?

মেধা তালিকায় এবার জায়গা করে নিয়েছে ৬৪ জন পড়ুয়া।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার। পরীক্ষায় ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। চলতি বছর পাশের হার ৯১.২৩ । পাশের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৯ জন। পুরুলিয়া থেকে ১৭ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল। নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বব ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিনজন।

সেমিস্টার ধাঁচে এবার প্রথমবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে। আর সেই আবহে রেজাল্টের ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রয়েছে গ্রেস মার্কস দিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থাও। সেটাও আবার দু’রকমের হবে। কাউকে কাউকে ৯.১ ধারার আওতায় দেওয়া হবে গ্রেস মার্কস। কেউ-কেউ আবার ৯.২ ধারার আওতায় গ্রেস মার্কস পাবেন। অর্থাৎ এবার পাশের হার অনেকটা বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

আর কাকে কীভাবে গ্রেস মার্কস দিয়ে উচ্চমাধ্যমিকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, সেটা মার্কশিটে উল্লেখ করা থাকবে। কাউকে যদি ৯.১ ধারার আওতায় গ্রেস মার্কস দেওয়া হয়, তাহলে মার্কশিটে লেখা থাকবে ‘PASS (*Rule 9.1 Applied)’। আর ৯.২ ধারার ক্ষেত্রে ‘PASS (*Rule 9.2 Applied)’ লেখা থাকবে। কীভাবে সেই পুরো বিষয়টা কাজ করবে, কোন ক্ষেত্রে ৯.১ ধারা কার্যকর হবে, কোন ক্ষেত্রে কার্যকর হবে ৯.২ ধারা, তার পুরোটা বুঝে নিন।

আরও পড়ুনঃ আগামী শনিবার পূর্ণ অমাবস্যায় ফলহারিণী কালীপুজো, কী এই ‘ফলহারিণী অমাবস্যা?

গ্রেস মার্কস ছাড়াই পাশ করলে মার্কশিট কেমন হবে?

কোনও প্রার্থী গ্রেস মার্কস ছাড়াই বা সরাসরি পাশ করে গেলে মার্কশিটে শুধুমাত্র ‘Pass’ উল্লেখ করা থাকবে। সেখানে কোনও ‘অ্যাস্টারিক’ দেওয়া থাকবে না।

কখন ও কোথায় রেজাল্ট?

পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবেন। সংসদ অনুমোদিত ওয়েবসাইটগুলি হলো:

https://result.wb.gov.in

http://www.indiaresults.com

https://www.results.shiksha

https://results.marksbee.com

একই দিনে মিলবে মার্কশিট

ইন্টারনেটে ফল প্রকাশের পাশাপাশি ওই দিনই স্কুলগুলি থেকে মূল মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। ৫৬টি নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে স্কুলের প্রধান শিক্ষকরা রেজাল্ট সংগ্রহ করবেন এবং তা দ্রুত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন।

আরও পড়ুনঃ ‘চ্যানেল অফ থান্ডারস্টর্ম’, ভয়ংকর ও বিস্ময়কর সংকেত! কেরালম থেকে অরুণাচল প্রদেশ এক বিশাল মেঘের চাদর

তিন পদ্ধতির পরীক্ষা

এ বছর উচ্চমাধ্যমিক ছিল বেশ বৈচিত্র্যময়। মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী তিন ধরনের পদ্ধতিতে পরীক্ষায় বসেছিলেন:

  • নয়া সিস্টেম (চতুর্থ সেমেস্টার): ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন।
  • তৃতীয় সেমেস্টার (সাপ্লিমেন্টারি): ৫৯ হাজার ৪৫২ জন।
  • পুরোনো বার্ষিক পদ্ধতি: ১৫ হাজার ৪৯৫ জন।

স্নাতকে ভর্তির তৎপরতা

ফলাফল প্রকাশের পরেই উচ্চশিক্ষার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে রাজ্য। আগামী ২০ মে থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। এই পোর্টাল চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চূড়ান্ত সম্মতি নেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলপ্রকাশকে কেন্দ্র করে যাতে কোনও যান্ত্রিক ত্রুটি না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে সংসদ।

এই মুহূর্তে

আরও পড়ুন