Friday, 15 May, 2026
15 May
HomeদেশOil Price: আশঙ্কাই হল সত্যি, আরও দাম বাড়ল পেট্রল-ডিজেলের

Oil Price: আশঙ্কাই হল সত্যি, আরও দাম বাড়ল পেট্রল-ডিজেলের

পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তাই জ্বালানির দাম যে বাড়বে, সেই আভাস আগেই মিলেছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অবশেষে আশঙ্কাই সত্যি হল। দেশজুড়ে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩ টাকা। একই হারে বেড়েছে ডিজেলের দামও। তাই এখন থেকে পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে বাড়তি টাকাই খরচ করতে হবে।

মাথায় রাখতে হবে, বহুদিন ধরেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হল। সারা দেশেই ৩ টাকা করে দাম বাড়ানো হল এই দুই জ্বালানির।

আরও পড়ুনঃ বুলডোজারে মাটিতে মিশে গেল গড়িয়ার ক্লক টাওয়ার

কলকাতায় দাম কত
গতকালও কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০৫.৪৫ টাকা। সেখানে এখন ৩ টাকা দাম বেড়ে ১০৮.৭৪ টাকার আশপাশে পৌঁছে গিয়েছে। ও দিকে বৃহস্পতিবার ডিজেলের দাম ছিল ৯২.০২ টাকা। সেটা এখন লিটার প্রতি ৯৫.১৩ টাকার আশপাশে পৌঁছে গেল।

কেন দাম বৃদ্ধি
এই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানান হয়নি তেল কোম্পানিগুলির তরফে। যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

মাথায় রাখতে হবে, ইরান যুদ্ধ শুরুর পরই থেকেই হু হু করে বাড়ছে তেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে তেল কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে ভারতীয় তেল সংস্থাগুলিকে। কিন্তু তেলের দাম না বাড়ায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল তেল সংস্থাগুলির বলেই খবর। আর এমন পরিস্থিতি দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের।

আরও পড়ুনঃ ‘এখানে নাটক করবেন না’, শুনতে হল মমতাকে

প্রসঙ্গত, সম্প্রতি পেট্রোল এবং ডিজেল ব্যবহার কমানোর পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী তিনি দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শও দিয়েছেন। আর তাঁর বক্তব্যের পরই বোঝা যাচ্ছিল কিছু একটা হতে চলেছে। আর সেই আশঙ্কাই সত্যি হল। এবার বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।

দাম বাড়তে পারে সব জিনিসের

মাথায় রাখতে হবে, জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সব জিনিসের দাম জড়িয়ে রয়েছে। তাই পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধির পর আদতে মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রবল হচ্ছে। এমনকী খাবারদাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। আর সেটাই চিন্তার বিষয়। এখন দেশের জনগণ তাকিয়ে রয়েছে, সরকার কীভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।

এই মুহূর্তে

আরও পড়ুন