আসানসোল উত্তর বিধানসভার জাহাঙ্গীরি মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, একদল দুষ্কৃতী পুলিশ ফাঁড়িকে ঘিরে তাণ্ডব চালায়। ফাঁড়ির ভিতরে ও বাইরে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আজ থেকে পেট্রোলিয়াম পণ্য রফতানিতে অতিরিক্ত শুল্ক
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রেলপাড় সংলগ্ন বিভিন্ন এলাকায় মন্দির ও মসজিদে লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুনঃ “বেড নেই বলা চলবে না”; কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চলছে টহলদারি, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।


