Saturday, 10 October, 2026
10 October
HomeদেশDelhi: যন্তর-মন্তরে ৭ স্তরের ব্যারিকেড ও ইন্টারনেট স্তব্ধ; ২৫ হাজার পুলিশ-আধাসেনা, 'যন্তর...

Delhi: যন্তর-মন্তরে ৭ স্তরের ব্যারিকেড ও ইন্টারনেট স্তব্ধ; ২৫ হাজার পুলিশ-আধাসেনা, ‘যন্তর মন্তর ২’ আটকাতে প্রস্তুতি দিল্লিতে

মসজিদ, কমিউনিটি সেন্টার ও RWA-গুলির মাধ্যমে লাগাতার ঘোষণা করা হচ্ছে যে এই জমায়েত বেআইনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ জাতীয় প্রতিনিধি, নয়াদিল্লি:

আজ ১০ই অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে জাতীয় রাজধানী। অনুমতিহীন এই আন্দোলন প্রতিহত করতে গোটা দিল্লি শহরকে ২৫ হাজারেরও বেশি পুলিশ ও আধাসেনা (CAPF) দিয়ে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো গুরুত্বপূর্ণ ৪৫টি মেট্রো স্টেশনের গেট বন্ধের পাশাপাশি ২৫০টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ।

গত ২০শে জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনের হিংসাত্মক স্মৃতির কথা মাথায় রেখেই দিল্লি পুলিশের এই নজিরবিহীন কঠোরতা।

আরও পড়ুনঃ  ‘বিক্ষোভ হতে দেবেন না…’, CJP Protest নিয়ে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

ব্যারিকেড, ড্রোন ও হোটেল-লজে কড়া নজরদারি

নিউ দিল্লি জেলাকে সম্পূর্ণ ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে বিক্ষোভকারীদের প্রবেশ রুখতে তৈরি হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা বলয়:

  • ৭ স্তরের ব্যারিকেড: যন্তর-মন্তরের অভিমুখে অন্তত ৭ স্তরের ব্যারিকেড বসানো হয়েছে, যার শেষ স্তরের ব্যারিকেডগুলি একে অপরের সাথে ঝালাই (Welded) করে দেওয়া হয়েছে যাতে ধাক্কা দিয়ে ভাঙা না যায়।

  • হোটেল ও এয়ারবিএনবি-তে তল্লাশি: দিল্লির লজ, হোটেল এবং Airbnb হোস্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে আন্দোলনকারীদের কোনো থাকার জায়গা না দেওয়া হয়।

  • লাউডস্পিকারে সতর্কবার্তা: মসজিদ, কমিউনিটি সেন্টার ও RWA-গুলির মাধ্যমে লাগাতার ঘোষণা করা হচ্ছে যে এই জমায়েত বেআইনি। অংশ নিলে গ্রেপ্তার ও কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও ‘ঐতিহাসিক ভুল’! ‘আত্মসমীক্ষা করুন, কমরেড!’ সিপিআইএম-কে ‘কমরেডি পরামর্শ’ শরিকদের

সিজেপি প্রধানের প্রশ্ন ও পুলিশের পাল্টা কৌশল

সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, তাঁদের স্বেচ্ছাসেবকরা পূর্বপরিকল্পনা অনুযায়ী যন্তর-মন্তরেই জড়ো হবেন। প্রশাসনের ভূমিকাকে কাঠগড়ায় তুলে তাঁর প্রশ্ন:

“একদিকে আপনারা বলছেন প্রতিবাদ করলে সাধারণ মানুষের অসুবিধা হয়, অন্যদিকে আপনারা মেট্রো, রেল ও রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছেন। এতে কি মানুষের অসুবিধা হচ্ছে না?“

অন্যদিকে, গত আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানি ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের পাল্টায় এবার তথ্যভিত্তিক ডিজিটাল প্রমাণ রাখতে অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩-শরও বেশি অডিও-যুক্ত সিসিটিভি ক্যামেরা, শীর্ষ আধিকারিকদের বডি ক্যামেরা এবং শত শত ভিডিওগ্রাফার মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে, দিল্লির সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি জারি করে দিল্লি পুলিশ আবেদন জানিয়েছে—“উর্দি পরা পুলিশকর্মীরাও রক্ত-মাংসের মানুষ, তাঁদের বাড়িতেও পরিবার অপেক্ষা করে।” তাই আন্দোলনকারী ও প্রশাসন—সব পক্ষকেই আইনশৃঙ্খলা রক্ষায় সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন