Tuesday, 19 May, 2026
19 May
HomeদেশOil Price: জ্বালানির জ্বালা; ৫ দিনের মধ্যে দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের

Oil Price: জ্বালানির জ্বালা; ৫ দিনের মধ্যে দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পরপর জ্বালানির দাম বাড়ায় পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তদের।,

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জ্বালানির জ্বালা। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের। এর আগে ১৫ মে জ্বালানির দাম বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। লিটার প্রতি ৩টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে, আশঙ্কা করা হচ্ছিল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পেট্রোল-ডিজ়েলের দাম আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি করে ৫ দিনের মধ্যে আবারও জ্বালানির দাম বাড়াল কেন্দ্র। এবার লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দাম ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পরপর জ্বালানির দাম বাড়ায় পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তদের।

নয়া দিল্লি

শহর অনুযায়ী পেট্রোল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন, নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে পেট্রোলের দাম ৯৭ টাকা ৭৭ পয়া থেকে বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ডিজ়েলের দাম ৯১ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে,  ৯০টাকা ৬৭ পয়সা থেকে ৯১ টাকা ৫৮ পয়সা হয়েছে ডিজ়েলের দাম।

আরও পড়ুনঃ এটা নতুন বাংলা, ভয় পাচ্ছেন সেকেন্ড ইন কমান্ড! FIR হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়েছে। আজ শহরে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯ টাকা ৭০ পয়সায়। সেখানে ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে এখন লিটার প্রতি দাম হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।

চেন্নাই

চেন্নাইতে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। শহরে ডিজ়েলের দাম ৮৬ পয়সা বাড়ানো হয়েছে। তাই চেন্নাইয়ে ডিজ়েল বিক্রি করা হচ্ছে লিটার প্রতি ৯৬টাকা ১১ পয়সায়। 

উল্লেখ্য, দিন কয়েক আগেই পেট্রোলিয়াম পণ্যের রফতানিতে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (SAED) বা অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হয়েছে। তবে, এই কারণে জ্বালানির দাম বাড়েনি। অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে জ্বালানির দাম বাড়ছে। কিন্তু, কেন অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে?

আরও পড়ুনঃ শুভেন্দুর তুরুপের তাস! বড় দায়িত্ব দময়ন্তী সেনের হাতে

পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকার মধ্যে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সংঘর্ষ বিরতি চললেও ইরানের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে, হরমুজ় প্রণালীও প্রায় অবরুদ্ধ। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ১১১ ডলারের বেশি। অন্যদিকে ডব্লিউটিআই ১০৭ ডলার ছাড়িয়ে গিয়েছে। আর এইভাবেই যদি তেলের দাম বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে আরও দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

এই মুহূর্তে

আরও পড়ুন