Wednesday, 20 May, 2026
20 May
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

Bangladesh: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

তদন্তে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও নির্দিষ্ট কারণ সামনে আসেনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই আধিকারিকের দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম নরেন্দ্র। তিনি হরিয়ানার বাসিন্দা এবং চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। জানা যায়, মঙ্গলবার সকালে ৩৫ বছরের নরেন্দ্র নিজের ঘরের দরজা খুলছিলেন না। প্রথমে সেখানে থাকা অন্যান্য আধিকারিকেরা নিজেদের উদ্যোগে দরজা খোলানোর চেষ্টা করেন। কিন্তু কোনও সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের মদতে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে কোটি কোটি টাকার নিয়োগ কেলেঙ্কারি! কাঠগড়ায় আইএএস নিগম ও ‘মেসার্স বিবেক’

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাইকমিশনের একটি ঘর থেকে নরেন্দ্রর দেহ উদ্ধার করে। মৃতের পরিচয় হিসেবে জানা গিয়েছে, তাঁর বাবার নাম রাম নিবাস এবং তিনিও হরিয়ানার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP)-এর কমিশনার হাসান মহম্মদ শওকত আলি বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’-কে জানিয়েছেন, নরেন্দ্র ওই অফিসে সিকিউরিটি প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রথমে দূতাবাসের আধিকারিকেরা নরেন্দ্রর ঘর থেকে কোনও সাড়া পাননি। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ হরিশ মুখার্জি রোড টু ঠাকুরপুকুর! গভীর সংকটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি হওয়ার পর দেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, তদন্তে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও নির্দিষ্ট কারণ সামনে আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

CMP-র ডেপুটি কমিশনার (উত্তর বিভাগ) আমিরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের পর দেহটি ভারতের সহকারী হাইকমিশনের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন