Saturday, 23 May, 2026
23 May
Homeআবহাওয়াWeather: গরম আজ সামান্য বাড়তে পারে কলকাতায়; উঠবে ঝড়, বৃষ্টিও হবে ভিজবে...

Weather: গরম আজ সামান্য বাড়তে পারে কলকাতায়; উঠবে ঝড়, বৃষ্টিও হবে ভিজবে দক্ষিণবঙ্গের ৬ জেলা

গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। পশ্চিমের জেলাগুলি তো বটেই, শহর কলকাতাতেও শান্তিতে থাকার উপায় নেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজই গরম থেকে রেহাই পাচ্ছে না কলকাতা। বরং সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে। যা শুক্রবার ছিল ৩৫.২ ডিগ্রি। আবার রাতেও রেহাই পাচ্ছে না কলকাতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৯.৮ ডিগ্রিতে। ফলে সারাদিনই গরমে কষ্ট হচ্ছে। তারইমধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে হাতেগোনা জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। কিন্তু গরম সেরকম কমবে না।

আরও পড়ুনঃ তীব্র গরমে রেকর্ড বৃদ্ধি পেল বিদ‍্যুতের চাহিদা, দুপুরের দিকে বেশি চাহিদা

আজ এমনিতে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ‘আগে জিজ্ঞাসা করে আসুন তারপর আমার থেকে উত্তর নেবেন, যান’; তেলেবেগুনে জ্বলে উঠলেন কালীঘাটের ‘চোর’ ভাইপো

তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে। আবার কোনও জেলায় সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়ার কারণে। দুটি জেলায় আবার দুটি কারণেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

১) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে একটি বা দুটি অংশে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। অর্থাৎ ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন