অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ আগেই শুরু হয়েছে। এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকেই অনলাইনে অন্নপূর্ণা ফর্ম-ফিল আপ করতে পারবেন আবেদনকারীরা। ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। মোট ১২ পাতার ফর্ম। সেখানে চাওয়া হয়েছে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান কতজন রয়েছে, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ ইত্যাদি।
আরও পড়ুনঃ মমতার আস্ত নিউজ চ্যানেলের অফিস দখলের অভিযোগ!
অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে আবার অনলাইনেই জমা দিতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
- রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল।
- পোর্টালে গেলেই আপনার ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন
- পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।
- ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে।
- ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে পারবেন আবেদনকারীরা।
আরও পড়ুনঃ আজ থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াত মহিলাদের
ফর্ম-ফিল আপের সময় হাতের কাছে কোন কোন নথি রাখবেন?
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাঙ্কের পাসবই, অ্যাকাউন্টের তথ্য
- বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুত বিল বা জলের বিল
- পাসপোর্ট সাইজের ছবি
ইতিমধ্যেই ১২ পাতার ফর্ম-ফিলআপকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেশ কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকে ক্ষোভপ্রকাশ করছেন। তবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। তাঁরাই ফর্ম পূরণ করিয়ে দেবেন। তাঁর আবেদন, বিভ্রান্ত হবেন না।



