দেবজিৎ মুখার্জি, কলকাতা:
বাংলায় পালাবদলের পর একের পর এক নয়া নিয়ম চালু হয়েছে রাজ্যে। অনেকের মতে এগুলি সঠিক পদক্ষেপ হলেও, আবার অনেকের কাছে এটি হয়ে দাঁড়িয়েছে মাথাব্যাথার কারণ। এমনই এক উদাহরণ হল বিজেপির ‘অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পে মাস গেলে ৩ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের।
আরও পড়ুনঃ কালীঘাটে CID, বিধানসভায় সই-কাণ্ডে এড়িয়েছিলেন হাজিরা
তবে বিতর্ক শুরু হয়েছে ১২ পাতার ফর্ম থেকে। অনেকে মনে করছেন যে প্রক্রিয়াটি বেশ জটিল। বিভিন্ন মহল থেকে প্রশ্নও উঠতে শুরু করেছে। রাজনৈতিক তরজাও আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছে প্রকল্পটিকে নিয়ে। এই আবহে প্রশ্ন উঠছে দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে ফর্ম ফিলাপ নিয়ে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার এক বড়সড় সম্ভাবনা রয়েছে, যা এক বড় চিন্তার বিষয়, বলাই বাহুল্য। শুধু তাই নয়, বহু সাধারণ মহিলাদের জন্য ফর্ম ফিলাপের বিষয়টি কঠিন হয়ে উঠছে।

এই আবহে নিখিল বঙ্গ মহিলা সংঘের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে।
আরও পড়ুনঃ বাংলায় ফিরছে টাটা গোষ্ঠী! নতুন আশায় বুক বাঁধছে রাজ্য
তাতে অনুরোধ করা হয়েছে বিষয়টি আরো সহজ করার, যাতে ফর্ম ফিলাপের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন না হতে হয় সাধারণ মহিলাদের এবং তাঁরা যাতে বঞ্চিত না হন প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে। সংগঠনের রাজ্য সম্পাদক সর্বানি ভট্টাচার্যের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালানো হচ্ছে অগ্নিমিত্রা পালের।



