Friday, 17 July, 2026
17 July
HomeকলকাতাCID: কালীঘাটে CID, বিধানসভায় সই-কাণ্ডে এড়িয়েছিলেন হাজিরা

CID: কালীঘাটে CID, বিধানসভায় সই-কাণ্ডে এড়িয়েছিলেন হাজিরা

এখনও অভিষেকের বাড়ির ভিতরে ঢুকতে পারেননি সিআইডি আধিকারিকরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল CID। সোমবার বেলা ১২টায় তাঁকে বিধানসভায় সই-কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গরহাজির হন। তারপরই বিকেলে অভিষেকের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। 

জানা গিয়েছে, এদিন বিকেলে TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাট রোডের বাড়ির সামনে পৌঁছন CID আধিকারিকরা। যদিও সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তখনও ভিতরে প্রবেশ করেননি তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক ভাবে অসুস্থ এবং তিনি কার্যত বিছানায় শয্যাশায়ী বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অনুমান করা যায় তিনি কালীঘাটের বাড়িতেই রয়েছেন। তবে আদৌ CID আধিকারিকদের সঙ্গে দেখা করেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুনঃ ভেঙে চুরমার তৃণমূল! ঋতব্রতর নেতৃত্ব বদল; সঙ্গে ৫০ বিধায়ক

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল CID। সোমবার বেলা ১২টায় তাঁকে বিধানসভায় সই-কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গরহাজির হন। তারপরই বিকেলে অভিষেকের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। 

জানা গিয়েছে, এদিন বিকেলে TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাট রোডের বাড়ির সামনে পৌঁছন CID আধিকারিকরা। যদিও সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তখনও ভিতরে প্রবেশ করেননি তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক ভাবে অসুস্থ এবং তিনি কার্যত বিছানায় শয্যাশায়ী বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অনুমান করা যায় তিনি কালীঘাটের বাড়িতেই রয়েছেন। তবে আদৌ CID আধিকারিকদের সঙ্গে দেখা করেন কি না, সেটাই দেখার।  

আরও পড়ুনঃ তৃণমূলে বিস্ফোরণ, ঋতব্রত, সন্দীপনকে বহিষ্কার; TMC MLA সংখ্যা ৮০ থেকে কমে ৭৮

৫:৫২ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে আসেন সিআইডি তদন্তকারীরা। একটি নোটিশ রিসিভ করতে বলা হয় অভিষেককে। কিন্তু তাঁর অফিসের জনৈক ব্যক্তি বাড়ির ভিতর থেকে বার্তা নিয়ে আসেন, অসুস্থ অভিষেক পরের দিন দেখা করবেন। যদিও নোটিশে সই না হলে বাড়ির সামনে থেকে যেতে নারাজ হন CID আধিকারিকরা। এরপর ওই ব্যক্তিই ফের ভিতরে যান। অভিষেককে দিয়ে নোটিশে সই করিয়ে আনেন। সই দেখে তবেই বাড়ির সামনে থেকে প্রস্থান করেন CID আধিকারিকরা।  

এই মুহূর্তে

আরও পড়ুন