Monday, 15 June, 2026
15 June
HomeদেশAadhaar: কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবার বিরাট সিদ্ধান্ত

Aadhaar: কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবার বিরাট সিদ্ধান্ত

অবৈধ বাংলাদেশি যাতে আধার কার্ড না পায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অনুপ্রবেশ রুখতে কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন পদক্ষেপ করছে। এবার বিরাট সিদ্ধান্ত। ১৮ বছরের বেশি বয়সীদের আর নতুন আধার কার্ড তৈরি করতে দেওয়া হবে না। অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে যাতে বেআইনিভাবে সরকারি নথি তৈরি করতে না পারে, তার জন্য়ই এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ দিঘায় চাঁদা নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি? ইঙ্গিত শুভেন্দুর

১৮ ঊর্ধ্বদের আধার কার্ড ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। গত ১৩ জুন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেন। তিনি জানান, ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যে অনুপ্রবেশকারীরা যাতে বৈধ ভারতীয় নথি তৈরি করতে না পারে, তার জন্য ১৮ বছরের বেশি বয়সীদের নতুন করে আধার কার্ড ইস্যু করা হবে না।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান যে অসমের অনেক জেলাতেই নাগরিকদের আধার কার্ড দেওয়ার হার ১০০ শতাংশ হয়ে গিয়েছে। অর্থাৎ আনুমানিক সকলেই আধার কার্ড পেয়ে গিয়েছেন। সেই কারণেই এবার আধার কার্ড নিয়ে এত কড়াকড়ি।  বিশেষ ক্ষেত্রে কেউ যদি ১৮ বছর বয়স পার করার পর আধার কার্ডের আবেদন করেন, তাহলে জেলা কমিশনারকে রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়ে প্রস্তাব পাঠাতে হবে।

আরও পড়ুনঃ ইউনিটে ৭.৯১ টাকা! কলকাতায় বিদ্যুতের খরচ কি সত্যিই বেশি?

হিমন্ত বিশ্ব শর্মা  সাফ জানান যে কোনও অবৈধ বাংলাদেশি যাতে আধার কার্ড না পায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চা শ্রমিক, জাতি, জনজাতি ও বিশেষভাবে সক্ষম যারা, তারা অনেকেই আধার কার্ড পাননি। তাদের আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। অনুর্ধ্ব ১৮-দেরও নতুন আধার কার্ড তৈরি করে দেবে রাজ্য সরকার।

তবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে রাজ্যে আধার কার্ড ইস্যু সম্পূর্ণ ব্যান হয়ে যাবে। তখন এই সম্প্রদায়ের মানুষ এবং ১৮ ঊর্ধ্বরাও আধার কার্ড আর তৈরি করতে পারবেন না।

 

এই মুহূর্তে

আরও পড়ুন