Wednesday, 17 June, 2026
17 June
HomeকলকাতাKolkata: আশপাশে এখন ফাঁকা, দোলা-কুণাল ছাড়া ছন্নছাড়া মমতার পাশে দেখা গেল না...

Kolkata: আশপাশে এখন ফাঁকা, দোলা-কুণাল ছাড়া ছন্নছাড়া মমতার পাশে দেখা গেল না কাউকে

হকার উচ্ছেদে ‘অক্সিজেন’ পাচ্ছে বামেরা! ‘কালীঘাট তৃণমূলের’ শক্তিপরীক্ষায় ধর্মতলায় পথে মমতা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এপ্রিল, ২০২৬ কাট টু জুন, ২০২৬! দু’মাসের মাথায় রাজ্যের চিত্রটা আমূল বদলে গিয়েছে। আজ, ১৭ জুন, রাজ্য জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মানববন্ধন করছেন তিনি। ঠিক দু’মাস আগেই এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের প্রচারের একেবারে শেষলগ্নে দক্ষিণ কলকাতা এবং সংলগ্ন এলাকায় একাধিক বিশাল পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুটো পদযাত্রার মধ্যে একেবারে আকাশ-পাতাল ফারাক।

আরও পড়ুনঃ পানিহাটি শ্মশানে CBI; আরজি কর-কাণ্ডে নয়া মোড়

ছবিতেই ধরা পড়ে ফারাক। সেদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছিলেন, সংবাদমাধ্যমের প্রাইম আওয়ার্সে চলছিল সে খবর। চাঁদের হাট সেই পদযাত্রায়। কে ছিলেন না সেইসব দিনে পদযাত্রায়। তারকা থেকে শুরু করে দাপুটে নেতানেত্রীরা। মমমতার আশপাশে প্রথম সারিতে আসার প্রয়াস ছিল আপ্রাণ। টলিউড-টেলি দুনিয়ার তারকারা, বুদ্ধিজীবীরা সকলেই ছিলেন।

কেবল নির্বাচনী প্রচারের আগে নয়, এর আগে ১৬ মার্চ, রান্নার গ্যাস এবং সিএনজি (CNG) এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। তখনও চিত্রটা ছিল এক।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের জন্য কোটি-কোটি টাকা তুলেছিলেন ‘দিনহাটার লজ্জা’ উদয়ন

কিন্তু মাস দুয়েকের ব্যবধানে বদলে গিয়েছে অনেক কিছু। তিনি এখন বিরোধী আসনে। তাঁর আশপাশে এখন ফাঁকা। পাশ ছেড়েছেন সঙ্গীরা। বেশিরভাগই এখন বিক্ষুব্ধ, নাম লিখিয়েছেন অন্য শিবিরে, কেউ আবার ব্যস্ত হয়েছেন নিজ নিজ পেশায়, কেউ সুযোগ বুঝে পাশ কাটিয়েছেন, কেউ কেউ আবার এখন হাজতে। এদিনে মমতার পদযাত্রায় আর দেখা গেল না পরিচিত মুখগুলো। দেখা গেল কেবল দোলা সেন, কুণাল ঘোষকে।

সাম্প্রতিক ভোট পরবর্তী বিক্ষোভের ঘটনায় ধর্মতলার ধর্নামঞ্চে তৃণমূলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ঘাটতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে দাবি করেছিলেন যে মঞ্চে দলের নেতাকর্মীদের ভিড় বেশ পাতলা ছিল। নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার অভিযোগে ধর্না ও প্রতিবাদের ডাক দেন। কিন্তু সেখানেও চিত্রটা যেন ছন্নছাড়া।

 

এই মুহূর্তে

আরও পড়ুন