Saturday, 20 June, 2026
20 June
Homeদক্ষিণবঙ্গTarakeswar: তারকেশ্বরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

Tarakeswar: তারকেশ্বরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

হাওড়া ডিভিশনে হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর–গোঘাট শাখায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তারকেশ্বরের যাত্রীদের জন্য সুখবর। বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের । একটা নয়, মোট ৭টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামিকাল তারকেশ্বরে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হতে পারে। বাড়তি যাত্রীর আশঙ্কা করেই তারকেশ্বরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুনঃ কলকাতার আকাশ কালো; স্বস্তির বৃষ্টি আসছে! জামাইষষ্ঠী ও যোগ দিবসে কেমন থাকবে আবহাওয়া?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০ জুন মোট ৭টি বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া ডিভিশনে হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর–গোঘাট শাখায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ট্রেনগুলির কখন, কোন স্টেশন থেকে ছাড়বে, একনজরে দেখে নেওয়া যাক বিশেষ ট্রেনের সময়সূচি

  • ০৩০৬৩ হাওড়া–তারকেশ্বর EMU স্পেশাল।হাওড়া থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ৯টা ১২ মিনিটে
  • ০৩০৬৬ তারকেশ্বর–শেওড়াফুলি EMU স্পেশাল।তারকেশ্বর থেকে ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলিতে পৌঁছবে ১০টা ৩৫ মিনিটে
  • ০৩০৬৫ শেওড়াফুলি–তারকেশ্বর EMU স্পেশাল।শেওড়াফুলি থেকে ১০টা ৪৮ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১১টা ৪৫ মিনিটে
  • ০৩০৬৭ তারকেশ্বর–আরামবাগ EMU স্পেশাল।তারকেশ্বর থেকে ৭ টা ২০ মিনিটে ছেড়ে আরামবাগ পৌঁছবে ৮টায়
  • ০৩০৬৮ আরামবাগ–তারকেশ্বর EMU স্পেশাল।আরামবাগ থেকে ৮টা ৭ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ৮ টা ৩৯ মিনিটে
  • ০৩০৬৯ তারকেশ্বর–গোঘাট EMU স্পেশাল।তারকেশ্বর থেকে ১০টা ২১ মিনিটে ছেড়ে গোঘাট পৌঁছবে ১১টা ৮ মিনিটে
  • ০৩০৭০ গোঘাট–তারকেশ্বর EMU স্পেশাল।গোঘাট থেকে ১১টা ২০ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১২টা ১০ মিনিটে

আরও পড়ুনঃ তৃণমূলের ‘বাঁ কান’ ‘বিশ্বাস’ পিঠ বাঁচাতেই ‘বিশ্বাস’ ভাঙলেন মমতার?

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, সব ট্রেনই প্রতিটি স্টেশনে দাঁড়াবে।

এছাড়াও, ৩৭৩৬১ হাওড়া–আরামবাগ EMU লোকাল ট্রেনটের যাত্রাপথ একদিনের জন্য গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে । ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে এবং ৩৭৩৬২ ট্রেনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হাওড়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন