আজ আবার প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা!
দক্ষিণবঙ্গের আকাশে আবারও সক্রিয় হয়েছে শক্তিশালী বজ্রগর্ভ মেঘমালা। আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বজ্রবিদ্যুৎ, দমকা ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যে জেলাগুলিতে সতর্কতা জারি করা হচ্ছে: পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি. হাওড়া, কলকাতা. দক্ষিণ ২৪ পরগনা. উত্তর ২৪ পরগনার কিছু অংশ
প্রবল বজ্রপাতের ঝুঁকি রয়েছে, তাই খোলা মাঠ, জলাশয়, উঁচু গাছ ও বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি অবস্থান করা থেকে বিরত থাকুন। ঘণ্টায় ৬০–৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও দেড় থেকে দুই ঘণ্টা বা তারও বেশি সময় ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুনঃ সুরুচি সংঘে মহাপ্রলয়! বন্ধ হয়ে যাবে পুজো?
সবচেয়ে বেশি দুর্যোগের সম্ভাবনা:
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়।
সতর্কতা প্রকাশের সময়: সন্ধ্যা ৭:৪৫ (ভারতীয় সময়)
মারাত্মক ঝড়বৃষ্টির প্রবনতা বজায় থাকবে । ভ্যাপসা গরমের পর ঝড়ের তান্ডবে কাঁপবে গোটা বাংলা জারি হলো হলুদ-কমলা সতর্কতা। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা পারদ কিছুটা হলেও কমবে।
বিশেষ বিজ্ঞপ্তি : আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত।তীব্র গরমের পরপরই বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা বাড়ছে, যার ফলে গড়ে উঠতে পারে দানবীয় কিউমুলোনিম্বাস মেঘ। রাজ্যের উপর একটি ট্রাফ লাইন /নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার জেরে আকস্মিক ঝড়বৃষ্টি চলবে। তবে আগামী দিনে কোন নিম্নচাপ নেই।
সাপ্তাহিক আবহাওয়া আপডেট
২০-২৫ জুন পর্যন্ত মোটামুটি ৫ দিন সময়সীমায় দৈনিক গড়ে ৫০-৭০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টি জারী থাকবে কোনো কোনো দিন মেঘলা আবার কোনো কোনো রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের মধ্যেই জন্ম নেবে আকস্মিক বজ্রগর্ভ মেঘ। দিনের যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশিরভাগ বৃষ্টি হবে দুপুরের পর থেকে রাতের মধ্যে এবং পরবর্তী দিনের সকাল পর্যন্ত।
সম্ভাব্য পরিস্থিতি:
* দমকা হাওয়ার গতিবেগ ৪০–৬০ কিমি/ঘণ্টা বা তার বেশি
* কোথাও কোথাও মাইক্রোবার্স্ট ধরনের তীব্র ঝড়বৃষ্টি
* বজ্রপাতের প্রাণহানির প্রবল সম্ভাবনা
* শহরাঞ্চলের জল জমা পরিস্থিতি তৈরি হতে পারে
* গাছ উপড়ে যাওয়া বা টিনের চাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
আরও পড়ুনঃ সাজো-সাজো রব ও কড়া নিরাপত্তা তারকেশ্বরে
গুরুত্বপূর্ণ সতর্কতা:
* আকাশে কালো মেঘ দেখলেই দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন
* খোলা মাঠ, ছাদ, বড় গাছের নিচে বা জলাশয়ের পাশে থাকবেন না
* স্থানীয়ভাবে জল জমা পরিস্থিতি তৈরি হবে শহরাঞ্চলে সতর্ক থাকুন
* পার্বত্য অঞ্চলের নদীগুলোতে হড়পা বান দেখা যেতে পারে।
* পার্বত্য অঞ্চলে ধ্বসের ঘটনা ঘটতে পারে সতর্ক থাকুন।
বিপদমুক্ত থাকুন, বিপদমুক্ত রাখুন।


