Saturday, 27 June, 2026
27 June
HomeকলকাতাTaratala: তারাতলায় মৃত্যুমিছিল! ১৬টি তাজা প্রাণ কেড়ে নিল ভাঙা গোডাউন, ধ্বংসস্তূপে এখনও...

Taratala: তারাতলায় মৃত্যুমিছিল! ১৬টি তাজা প্রাণ কেড়ে নিল ভাঙা গোডাউন, ধ্বংসস্তূপে এখনও চলছে জীবনের সন্ধান

ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় পরপর বাড়ছে মৃতের সংখ্যা। শেষ আপডেট অনুযায়ী, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। পাশাপাশি, আহতের সংখ্যা বর্তমানে ১৯ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে কলকাতা পুলিশের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, SSKM-এ ক্রিটিকাল কেয়ারে চিকিৎসাধীন থাকা খালেক সরকারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে। তাঁর অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। তাঁর মৃত্যুর পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬।

আরও পড়ুনঃ দেশটাই কি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে! আবার শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

কাদের মৃত্যু হল?

মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১২ জন মৃতের নাম প্রকাশ পেয়েছে। তাঁরা হলেন কৃষ্ণা চৌধুরী (৪৯), রোহিত চৌধুরী (২০), চন্দ্রমা চৌধুরী (৬০), রাহুল চৌধুরী (১৭), পপ্পু কুমার রজক (৪০), ঘি কুমার (১৭), আসগর হুসেন (৫৪), সাহিল সর্দার (১৭), হাসান ইমাম (৪৪), গণেশ কালিন্দী (৪৫), নবীন সিং (৪৪) এবং স্বপন মন্ডল (৫৬)।  

উল্লেখ্য, কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই  প্রাক্তন মেয়রের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় লিজ়–হোল্ডার সংস্থার কর্তাদের গ্রেপ্তার এই ঘটনায় গঠিত হওয়া SIT-এর তদন্তকারীরা। তাকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ ছুটির দিনেও আটকে থাকবে না কোনও ফাইল; শনি-রবি ও উৎসবের দিনেও অফিস করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের

অন্যদিকে, গোডাউন ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়।  শাসক ও বিরোধীর চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। এই বিপর্যয়ের জন্য পূর্বের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি নিশানা করেছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। বিধানসভার অন্দরে দাঁড়িয়ে তিনি কাগজ দেখিয়ে বলেন, ‘বিল্ডিং প্ল্যান ত্রুটিযুক্ত। আর সেই প্ল্যানে সই রয়েছে প্রাক্তন মেয়রের। কাউকে ছাড়া যাবে না।’

 

এই মুহূর্তে

আরও পড়ুন