Sunday, 28 June, 2026
28 June
Homeআবহাওয়াWeather: বঙ্গবার্তার পূর্বাভাস মিলতে শুরু করেছে! উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্যোগ

Weather: বঙ্গবার্তার পূর্বাভাস মিলতে শুরু করেছে! উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্যোগ

আবহাওয়া বিশ্লেষণে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে যে ২৮ জুন থেকে ১ জুলাই (বুধবার) পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই-ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আমাদের পূর্বাভাস মিলতে শুরু করেছে! উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্যোগ

আমাদের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন এলাকায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়েছে। উপগ্রহ চিত্রেও উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সক্রিয়তা স্পষ্টভাবে ধরা পড়েছে। আগামী ২৪–৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় প্রবল বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দমকা ও ঝোড়ো হাওয়ার গতিবেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা! পর্যটকদের জন্য চরম সতর্কবার্তা

আবহাওয়া বিশ্লেষণে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে যে ২৮ জুন থেকে ১ জুলাই (বুধবার) পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই-ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে।

আরও পড়ুনঃ  আর রেহাই নেই শক্তিশালী বজ্রঝড়ের থেকে! বাংলার দিকে ধেয়ে আসবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ

সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে:

আলিপুরদুয়ার

কোচবিহার

জলপাইগুড়ি

দার্জিলিং

কালিম্পং

এই জেলাগুলির বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি স্থানে মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ মিমি বা তারও বেশি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা পার্বত্য অঞ্চল ও তরাই-ডুয়ার্সের তুলনায় অপেক্ষাকৃত কম হতে পারে।

সম্ভাব্য প্রভাব:

পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

নদী ও ঝোরার জলস্তর দ্রুত বৃদ্ধি

নিম্নাঞ্চলে জল জমে যাওয়া বা স্থানীয় বন্যা পরিস্থিতি

পাহাড়ি সড়কে যান চলাচলে বিঘ্ন ও ভ্রমণে সমস্যা

আরও পড়ুনঃ  ঘুরে যাবে আবহাওয়ার খেলা; আর মাত্র ২৪-৩৬ ঘন্টা অপেক্ষা, কানে তালা ধরানো বজ্রপাত ঝমঝমিয়ে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে

পর্যটকদের জন্য বিশেষ অনুরোধ:

আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়মিত অনুসরণ করুন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

আগামী ২৪–৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় প্রবল বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দমকা ও ঝোড়ো হাওয়ার গতিবেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গেও আবহাওয়ার দ্রুত পরিবর্তন শুরু হয়েছে। আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

সতর্ক থাকুন:

বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান করবেন না।

প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

বঙ্গবার্তা নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখছে। নতুন তথ্য পাওয়া মাত্রই দ্রুত আপডেট জানানো হবে।

গুরুত্বপূর্ণ এই আবহাওয়ার বার্তাটি শেয়ার করুন, যাতে আরও মানুষ আগে থেকেই সতর্ক থাকতে পারেন।

এই মুহূর্তে

আরও পড়ুন