Monday, 29 June, 2026
29 June
Homeআন্তর্জাতিক নিউজAfganistan: মধ্যরাতে আফগানিস্তান বর্ডারে পাকিস্তানের এয়ারস্ট্রাইক

Afganistan: মধ্যরাতে আফগানিস্তান বর্ডারে পাকিস্তানের এয়ারস্ট্রাইক

সূত্র মারফত জানা গিয়েছে, নিহতেরা প্রত্যেকেই সাধারণ নাগরিক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের একবার আফগানিস্তানে হামলা চালাল পাক সেনা। মধ্যরাতে আফগানিস্তান সীমান্তে পাক্তিকা প্রদেশের গিয়ান জেলা এবং পাকতিয়া প্রদেশের সামকানি জেলায় এই এয়ারস্ট্রাইক করে পাকিস্তানি সেনাবাহিনী। আফগানিস্তানের দাবি, বেসামরিক টার্গেট লক্ষ্য করে করা এই স্ট্রাইকের জেরে কমপক্ষে ৩৪ জন মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি জখম হয়েছেন আরও প্রায় ৪০ জন। সূত্র মারফত জানা গিয়েছে, নিহতেরা প্রত্যেকেই সাধারণ নাগরিক।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর দুর্যোগের মুখে বাংলা! জারি Red Alert

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশেও এই হামলা চালানো হয়।  পাকতিয়া পুলিশ কমান্ডের মুখপাত্র মুনিব জাদরান টোলো নিউজকে জানিয়েছেন, সামকানি জেলায় পাকিস্তানের এই হামলার জেরে ৩৫ জনেরও বেশি মানুষ শহিদ হয়েছেন। অন্যদিকে, ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

পুলিশ কর্তা জানান, হামলায় সামকানি জেলার মানদোখেল এলাকার বিসমিল্লাহ জান নামে এক ব্যক্তির বাড়ি টার্গেট করা হয়। তাঁর দাবি, প্রথম বিমান হামলার পর আহতদের উদ্ধার করতে সেখানে ছুটে যায় স্থানীয় মানুষ, আর সেই সময়ে ফের একবার বিমান হামলা করা হয়।

সামকানি জেলার হেলথ সেন্টারের এক চিকিৎসক জানান, হামলায় তাদের বাড়িঘর লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। ওই এলাকার আশেপাশে কোনও সামরিক ঘাঁটি ছিল না বলেই জানাচ্ছেন তাঁরা। যার স্পষ্ট অর্থ হল ফের একবার বর্বরোচিত কাজ করেছে পাকিস্তান। জেনে বুঝেই হামলা করা হয়েছে সাধারণ নিরীহ নাগরিকদের উপর।

আরও পড়ুনঃ বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা জানিয়েছিলেন আগেই; এ বার জানালেন সময়সীমাও

এই ঘটনায় পাক-আফগান সীমান্তে ফের নতুন করে উত্তেজনা ছড়াল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার জানিয়েছেন, আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালায় পাকিস্তান সেনা। এই হামলায় মৃত্যু হয় ২৫ জন ‘জঙ্গি’র। যদিও পাক মন্ত্রীর এই দাবি মানতে নারাজ আফগানিস্তান।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন