দেখুন তো মিল পান কিনা হিন্দি সিনেমার সাথে…
৬৪ বিঘা জমি…২৪ বিঘার উপর বাগানবাড়ি…৪০ বিঘার উপর জমিতে মাছের ভেড়ি….গোসাবায় আরও বেশ কয়েকটি বাড়ি… অফিসটাও রাজপ্রাসাদের চেয়ে কম কিছু নয়…
শুধু গ্রামীণ এলাকা না…কলকাতার শহরতলিতেও রয়েছে একাধিক বিলাসবহুলবাড়ি…
ভাবছেন বোধহয় কোন জমিদারের সম্পত্তির বর্ননা দিচ্ছি…আর এটাও ভাবছেন জমিদারদের এমন সম্পত্তি থাকাটায় অবাক হওয়ার কিছু নেই…
আজ্ঞে না…
এই বিপুল সম্পত্তির পরিমাণ গোসাবার পাঠানখালির তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়োর ঢালির…তিনি প্রাক্তন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি…
গোসাবার বেতাজ বাদশা বলা হয় এই ঝোড়ো ঢালিকে…
আরও পড়ুনঃ ২৪ কাশীনাথ দত্ত স্ট্রিট, কলকাতায় ভেঙে পড়ল পুরনো দোতলা বাড়ি
একসময় গ্রামে ছাগল ও মুরগি বিক্রি করে দিন গুজরান… সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে কান পাতলে শোনা যায় তার দারিদ্রের কাহিনি…প্রবীণ লোকেদের মুখে মুখে ফেরে যারা তার সেই দারিদ্র দেখেছেন…এখন কোটি কোটি টাকার মালিক…২০ বিঘা জায়গায় উপর যে বাড়ি…সেই বাড়ির পাঁচিলই ৮০০ মিটার বিস্তৃত…
এবার আসুন তার কিত্তিকলাপে…
সেখ শাহজাহানের সন্দেশখালি মডেল এবার গোসাবায় চালিয়েছিলো সুবিদ আলি ঢালি ওরফে ঝোড়ো ঢালি… তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনছেন এলাকার মহিলারা… তাদের দাবি, এলাকার বহু বাচ্চাকে পণবন্দি করে রাখা হত…তারপর সেইসব শিশুদের মায়েদের ঝোড়োর বাংলোয় আসতে বাধ্য করা হত…
তারপর…
ঝোড়োর বাংলোয় ওইসব মায়েদের তৃণমূল নেতাদের মদের আসরে নাচতে বাধ্য করা হত…অর্থাৎ মুজরো করতে বাধ্য করা হতো…তারপর তাদের ওপর চলতো যৌন নির্যাতন থেকে ধর্ষণ পর্যন্ত…
একজন দুজন মহিলা নয় এমন বহু মহিলা অভিযোগ করছেন…..
ঝোড়োর প্রাসাদে না এলে তাদের সন্তানদের মেরে ফেলার হুমকি দেওয়া হত…পুলিসে গেলে কোনও কাজই হত না..এলাকার প্রতিটি মহিলার ক্ষোভ রয়েছে এই সুবিদ আলি ঢালির উপরে… অত্যাচার, যৌন নির্যাতন, শিশুদের অপহরণ কী অভিযোগ নেই ঝোড়োর বিরুদ্ধে…স্থানীয় বাচ্চাদের তুলে এনে মেরে ফেলার হুমকি দেওয়া হত… তার জোরেই তাদের মায়ে দের আসতে বাধ্য করা হত ঝোড়োর বাংলোতে.. সেখানে ওইসব মায়েদের নাচানো হতো বাচ্ছাদের পনবন্দি করে…থানায় গেলে থানা প্রমাণ চাইত…কে দেবে প্রমান? এই প্রত্যন্ত এলাকার মহিলারা.???
আরও পড়ুনঃ বিরোধী শূন্য জায়গাটি ভরাট করতে কোমর বাঁধছে আলিমুদ্দিন
আচ্ছা মমতা বন্ধোপাধ্যায় কি এগুলোর কিছুই জানতেন না…???
শাহজাহানকে নিয়ে কি বলেছিলেন মমতা মনে আছে? তাও আবার বিধানসভায়…
কি করেছে শাহজাহান…!!!!
সংবাদমাধ্যম বলছে ঝোড়ো ছিলো অভিষেক ঘনিষ্ঠ…
এর পরেও মমতা অভিষেক কি করে ভাবেন যে ভোটে জিতে তৃনমূল ক্ষমতায় বসতো….


