Thursday, 2 July, 2026
2 July
Homeআবহাওয়াWeather: নিম্নচাপের আগে দক্ষিণবঙ্গে ছদ্ম শরতের আকাশ!

Weather: নিম্নচাপের আগে দক্ষিণবঙ্গে ছদ্ম শরতের আকাশ!

আপনার এলাকায় এখন আকাশ কেমন? রোদ, মেঘ নাকি বৃষ্টি? কমেন্টে জানান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ দক্ষিণবঙ্গের আকাশের দিকে তাকালে অনেকেরই মনে হতে পারে যেন শরৎকাল এসে গেছে! সাদা তুলোর মতো মেঘ, নীল আকাশ—এক মনোরম আবহাওয়া।

এর অন্যতম কারণ, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার পথে। ফলে বায়ুমণ্ডলের শক্তির বড় অংশ বর্তমানে বঙ্গোপসাগরের দিকে কেন্দ্রীভূত হচ্ছে। সেই কারণেই আজ দক্ষিণবঙ্গে বিগত কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম।

আরও পড়ুনঃ আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা! সৃষ্টি হতে চলেছে বর্ষার প্রথম গভীর নিম্নচাপ

তবে বৃষ্টি একেবারেই নেই, এমন নয়। আজও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী কয়েক দিনের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন।

আরও পড়ুনঃ নীরবতা ভাঙলেন অদিতি; দেবরাজের বিরুদ্ধে একাধিক মহিলাঘটিত অপরাধ

আজকের সুন্দর আকাশের ছবি তুলেছেন?

আপনার নাম ও এলাকার নাম লিখে কমেন্টে ছবি পাঠান। নির্বাচিত ছবি আমাদের বঙ্গবার্তা ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন