Friday, 3 July, 2026
3 July
Homeউত্তরবঙ্গMalda: মাঝরাতে কলোনি জুড়ে চিৎকার! চমকে উঠবেন কারণ জানলে!

Malda: মাঝরাতে কলোনি জুড়ে চিৎকার! চমকে উঠবেন কারণ জানলে!

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনি এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাড়ির সামনে সামান্য ফুচকার ঠেলাগাড়ি রাখাকে কেন্দ্র করে চরম রক্তারক্তি! এক ফুচকা বিক্রেতাকে প্রকাশ্য রাস্তায় হাঁসুয়া দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনি এলাকায়। মৃতের নাম রাইজুল হোসেন (৩৫)। এই ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা এক হামলাকারীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক।

আরও পড়ুনঃ হুগলিতে হচ্ছে বন্দে ভারত, মেট্রো ও নতুন ট্রামের নয়া কোচের কারখানা!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ফুচকা বিক্রেতা রাইজুল হোসেন প্রতিদিনের মতো বুধবার রাতেও ব্যবসা সেরে ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ১১টা নাগাদ বাড়ির কাছাকাছি পৌঁছাতেই ওত পেতে থাকা প্রতিবেশী রাকিব শেখসহ ৬-৭ জন চড়াও হয় তাঁর ওপর। অভিযোগ, বাকিরা রাইজুলকে শক্ত করে চেপে ধরে রাখে এবং রাকিব শেখ হাঁসুয়া দিয়ে তাঁর গলায় এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে।

প্রকাশ্য রাস্তায় রাইজুলের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। গ্রামবাসীদের আসতে দেখে খুনিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মূল অভিযুক্ত রাকিব শেখকে ধরে ফেলা হয়। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়।

মৃতের দাদা হাবিবুল শেখ কান্নায় ভেঙে পড়ে জানান, রাইজুলের পরিবারে তাঁর স্ত্রী এবং তিন নাবালক ছেলে-মেয়ে রয়েছে। একমাত্র ফুচকা বিক্রির উপার্জনেই চলত পুরো সংসার। রাইজুলের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটি এখন অথৈ জলে পড়ে গেল।

আরও পড়ুনঃ দেখা দিতে পারে ইনফেকশন, ত্বকে বা গোপনাঙ্গে নানা সমস্যা! পুরুষদের কেমন অন্তর্বাস বেছে নেওয়া উচিত?

ঘটনায় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের জামাইবাবু রাকিবুল ইসলাম। তিনি বলেন, “শ্যালক রাইজুল প্রতিদিন রাতে ফুচকা বিক্রি করে বাড়ির সামনে গাড়িটি রাখত এবং বৃষ্টির হাত থেকে বাঁচাতে ত্রিপল দিয়ে ঢেকে দিত। প্রতিবেশী রাকিবরা কয়েকদিন ধরেই ওখানে গাড়ি রাখতে বাধা দিচ্ছিল। দু’দিন আগেও এই নিয়ে বিবাদ হলে ওরা রাইজুলকে খুনের হুমকি দিয়েছিল। এবার সত্যিই ওরা আমার শ্যালককে শেষ করে দিল!”

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ রক্তাক্ত রাইজুলকে উদ্ধার করার পাশাপাশি গ্রামবাসীদের কাছ থেকে গণধোলাই খাওয়া অভিযুক্ত রাকিব শেখকে গ্রেপ্তার করে।

এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত ছিল, তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। সামান্য একটি ঠেলাগাড়ি রাখাকে কেন্দ্র করে এমন নৃশংস খুনের ঘটনায় গোটা পঞ্চানন্দপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

এই মুহূর্তে

আরও পড়ুন