বড়সড় চেঞ্জ আবহাওয়ায়। পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের ব্যাপারও লক্ষ্য করা যেতে পারে। যা হতে পারে কিছু কিছু এলাকায়। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বদিকের জেলা এবং বাংলাদেশের পশ্চিমের দিকের বিভাগগুলির জেলা উপজেলা গুলিতে মেঘলা আকাশের দাপট বেশি থাকতে পারে। দুই এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দাপট। কোথাও কোথাও বইতে পারে অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া।
তবে মঙ্গলবার বুধবারে বৃষ্টিপাত কিছুটা কমে যাবার সম্ভাবনা
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বেশ কিছু স্থানে আবারও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি হতে পারে নতুন নিম্নচাপ পরিস্থিতির কারণে।
আরও পড়ুনঃ আবার জ্বালানি সঙ্কট দেখা দেবে না তো? দাম বাড়বে না তো? সংঘাত শুরু ইরান-আমেরিকার
সপ্তাহের শুরুতেই উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গেও বাড়ছে বর্ষার দাপট!
উত্তরবঙ্গে আমাদের (বঙ্গবার্তা) পূর্বাভাস একের পর এক সঠিক প্রমাণিত হয়েছে। রবিবার সারাদিন জুড়ে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
এবার পালা দক্ষিণবঙ্গের।
কলকাতার উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা সরে আসছে, যার ফলে আগামী ২৪–৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যা আগামী কয়েকদিনের আবহাওয়ায় আরও প্রভাব ফেলতে পারে।
আজ (সোমবার): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে।
প্রয়োজন ছাড়া বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।
আরও পড়ুনঃ লেকটাউনে বেহুঁশ করে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষক
বৃষ্টির ছোঁয়ায় দূষণমুক্ত বাংলার স্বস্তির নিঃশ্বাস!
টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। কয়েক মাস ধরে যে দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, প্রকৃতির এই বর্ষণ অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।
বর্তমানে চারদিকে পরিষ্কার বাতাস, নির্মল পরিবেশ এবং অনেক জায়গাতেই দৃশ্যমানতা আগের তুলনায় ভালো। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে, যা নিঃসন্দেহে সুখবর।
প্রকৃতির এই উপহারকে ধরে রাখতে পরিবেশের প্রতিও আমাদের দায়িত্বশীল হতে হবে। গাছ লাগান, দূষণ কমান, সুস্থ থাকুন।
আপনাদের এলাকার বাতাস এখন কেমন লাগছে? বৃষ্টির পর কি পরিবেশ অনেকটা পরিষ্কার মনে হচ্ছে? কমেন্টে অবশ্যই জানান।
এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করুন।


