Wednesday, 14 October, 2026
14 October
Homeসমস্তSiliguri: জমিয়ে জমজমাট ডিম থেরাপির কান্না! ফুলবাড়িতে ডিমের মুখে পড়লেন PNB-র CSP-এর...

Siliguri: জমিয়ে জমজমাট ডিম থেরাপির কান্না! ফুলবাড়িতে ডিমের মুখে পড়লেন PNB-র CSP-এর সীতিকা রায় সিংহ

ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

স্বনির্ভর গোষ্ঠীর (Self-Help Group) মহিলাদের লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে রণক্ষেত্রের রূপ নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) কাস্টমার সার্ভিস পয়েন্ট (CSP)। ঋণ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও নানা হয়রানির অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের চরম আক্রোশের মুখে পড়লেন পিএনবি-র ওই সিএসপি-র কর্ণধার সীতিকা রায় সিংহ। শুধু বিক্ষোভ দেখানোই নয়, উত্তেজিত মহিলাদের হাতে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ  ‘সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা-ও নয়, দরকারে নামবে CRPF’; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ির ফুলবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নামে সহজ শর্তে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই সিএসপি কেন্দ্র থেকে টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ঋণ না মেলায় এবং উল্টে নানা অজুহাতে হয়রানি করায় সন্দেহ দানা বাঁধে। এরপরই গতকাল সোমবার সকালে দলবেঁধে ওই সিএসপি কার্যালয় ঘেরাও করেন ক্ষুব্ধ মহিলারা।

আরও পড়ুনঃ  দিল্লিজুড়ে সরকারের বিরুদ্ধে পারদ চড়তেই এবার কি মোদী মন্ত্রিসভায় বড়সড় রদবদল? জল্পনা তুঙ্গে

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মহিলারা ক্ষোভে ফেটে পড়ে সিএসপি-র সীতিকা রায় সিংহকে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, আলোচনার বদলে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষুব্ধ মহিলাদের একটি অংশ তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ছুঁড়ে মারে। সীতিকা রায় সিংহের কান্না দেখতে আশেপাশের মানুষ ভিড় জমান। অফিসে ব্যাপক হট্টগোল ও ভাঙচুরের উপক্রম হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রতারণার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মহিলারা। ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই মুহূর্তে

আরও পড়ুন